জেনে নিন শরীরের বিভিন্ন অংশে তিলের প্রভাব

শরীরে পাওয়া চিহ্নগুলি আমাদের ভবিষ্যত এবং চরিত্র সম্পর্কে অনেক কিছু নির্দেশ করে

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষবিজ্ঞানীদের মতে, শরীরে পাওয়া চিহ্নগুলি আমাদের ভবিষ্যত এবং চরিত্র সম্পর্কে অনেক কিছু নির্দেশ করে। বিশেষ করে তিল থেকে আমাদের শারীরিক, অর্থনৈতিক ও চরিত্র সম্পর্কে অনেক কিছু জানা যায়। যেমন, কপালের ডান পাশে, ডান চোখের ওপরে, বাম চোখের ওপরে, ডান গালে, বাম গালে ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, বাম কানের সামনে, বাম কানের পিছনে, ঘাড়ে, গলায়, গলার পিছনে, ডান বাহুতে, বাম হাতে, কনুইতে তিল, হাতের মাঝের আঙুলে, হাতের অনামিকা আঙুলে, হাতের ছোট আঙুলে তিল, নাকে, পেটে।

১. মাথায়- মাথার ডান দিকে তিল ভাল রাজনীতিবিদের পরিচয়। আর তা যদি লাল কিংবা সবুজ রঙের হয় তা হলে সেই ব্যক্তির মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁ দিকে থাকলে বিয়ে হবে না। ভ্রমন প্রিয়। আর কোনও পুরুষের মাথার পিছনের দিকে তিল থাকলে তিনি স্ত্রীকে ভালবাসবেন। প্রচুর অর্থ উপার্জন করবেন কিন্তু সমাজে তাঁর নাম ডাক হবে না।

২. থুতনিতে- অনেকে মনে করেন, থুতনিতে তিল থাকলে সেই ব্যক্তির মধ্যে মায়া-মমতা বেশি থাকে। শুধু তাই নয়, তাঁদের ধৈর্য্য শক্তি, সহ্য ক্ষমতাও হয় বেশি। এঁরা খুব তাড়াতাড়ি প্রেমে পড়েন। বেড়াতে যেতে ভালবাসেন। থুতনির ডানদিকে তিল থাকলে সেই ব্যক্তি নাকি কূটনৈতিক। বাঁ দিকে থাকলে ব্যক্তি স্পষ্ট বক্তা ও সৎ।

৩. চিবুক- চিবুকের ডান দিকে তিল থাকলে সেই ব্যক্তি খুব সংবেদনশীল। বাবা-মাকে শ্রদ্ধা করেন। স্ত্রী এবং আত্মীয়দের ভালবাসেন। তিনি অনেক দিন বাঁচবেন। আর বাঁ দিকে তিল থাকলে সেই ব্যক্তি চাপা স্বভাবের হয়। তিনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। তবে বার্ধক্য জীবন সুখের হবে।

৪. পেট- পেটের ডান দিকে তিল থাকলে তিনি অসুস্থ হন। বাঁ দিকে থাকলে হিংসাপরায়ণ। আর নাভির কাছে থাকলে পেটুক।

৫. পা- ডান পায়ের কাফে তিল থাকলে সেই ব্যক্তি সফল হবেন। আর বাঁ পায়ে থাকলে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ করবেন।

৬. হাতের তালু- ডান হাতের তালুতে তিল থাকলে সেই ব্যক্তি বুদ্ধিমান। বাঁ তালুতে থাকলে সেই ব্যক্তির ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে।

৭. ঠোঁটে- উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তির ঠোঁটে তিল থাকতে পারে। খেতে ভালবাসেন, খুব শৌখিন মানুষ হতে পারেন। স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য রাখা বাঞ্ছনীয়।

৮. গালে তিল- লেখাপড়ায় মনযোগী হয় গালে তিল থাকা ব্যক্তি। সাহসী ও আন্তরিক হয় তাঁর স্বভাব। জাগতিক জিনিসে কোনও মোহ থাকে না তাঁর। পরিবারের প্রতি যত্নবান হন তিনি।

৯. স্তনে তিল- স্নেহ পরায়ন মানুষ হন তাঁরা। সবসময় সন্তানের ভাল চিন্তা করেন। তাঁদের জীবনে প্রচুর এনার্জি।

১০. জিভ- জিভের মাঝখানে তিল থাকলে পড়াশোনায় বাধা পাবেন। স্বাস্থ্য খারাপ যাবে। জিভের ডগায় থাকলে সেই ব্যক্তি খুব ভাল বক্তা এবং বুদ্ধিমান হবেন। খেতে ভালবাসেন।

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা