১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

হিন্দু পঞ্জিকা অনুসারে, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চম দিনে নাগ পঞ্চমী উৎসব পালিত হয়। সনাতন ধর্মে নাগ পঞ্চমীর বিশেষ তাৎপর্য রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আষাঢ় গিয়ে শ্রাবণ মাস পড়তে চলেছে। মূলত শ্রাবণ মাস শিবের আরাধনার জন্যে বিখ্যাত। পাশাপাশি নাগ পঞ্চমী রয়েছে। হিন্দু পঞ্জিকা অনুসারে, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চম দিনে নাগ পঞ্চমী উৎসব পালিত হয়। সনাতন ধর্মে নাগ পঞ্চমীর বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় যে, এই দিনে ভক্তি সহকারে ভগবান শিব ও সর্পদেবতার আরাধনা করলে জীবনের অনেক বাধা দূর হয়, কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। আর বিশ্বাস করা হয় যে, নাগপঞ্চমীর আচার-অনুষ্ঠান ঠিকভাবে পালন করলে কালসর্প দোষের প্রভাব হ্রাস পায়। তবে এই বছর নাগ পঞ্চমী কোন দিনে পড়ছে? ১৬ না ১৭ অগস্ট? ধোঁয়াশা  দূর করতে এই প্রতিবেদনে চোখ বুলিয়ে নিন…

নাগ পঞ্চমীর শুভ মুহূর্ত

হিন্দু পঞ্জিকা অনুসারে, এই বছর, শ্রাবণ শুক্লপঞ্চমী ১৬ অগস্ট বিকেল ৪টা ৫২ মিনিট থেকে শুরু হবে। ১৭ অগস্ট বিকেল ৫ টায় শেষ হবে। সুতরাং, নাগ পঞ্চমী ১৭ অগস্ট, সোমবার পালিত হবে। পুজোর শুভ সময় সকাল ৬টা ০৪ মিনিট থেকে সকাল ৮টা ৩৯ মিনিট পর্যন্ত।

পুজো দেওয়ার নিয়ম

নাগ পঞ্চমীর দিনে সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হবে। এরপর বাড়ির প্রধান প্রবেশদ্বার বা পুজোর স্থানে গোবর বা মাটি দিয়ে নাগ দেবতার প্রতীক তৈরি করতে হবে। নাগ দেবতাকে ফুল, দুধ ও অন্যান্য নৈবেদ্য নিবেদন করতে হবে। ধূপ ও প্রদীপ জ্বালিয়ে, আরতি করতে হবে। সবশেষে নাগ পঞ্চমীর কাহিনি পড়ে পুজো সম্পন্ন করতে হবে। বিশ্বাস করা হয় যে, সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই পুজো করলে, শুভ ফল লাভ করা যায়।

এই দিনে শিবলিঙ্গে এই জিনিসগুলি অর্পণ করুন

নাগ পঞ্চমীর দিনে প্রথমে ভগবান শিবের জলাভিষেক করুন। এরপর শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করা করুন। পূজার সময় “ওম নমঃ শিবায়” মন্ত্র জপ করুন। যার ফলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় এবং ভয় ও নেতিবাচকতা থেকে রক্ষা পাওয়া যায়। তবে জলাভিষেকের জন্য তামার পাত্র অবশ্যই ব্যবহার করা শুভ।

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন