শুধু মেয়েরাই নয়, গরমে পুরুষরাও ত্বকের যত্ন নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: এই গরমে নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা খুব জরুরি, নয়তো ত্বক থেকে নানারকম এলার্জি বেরোবে। ঘামাচি, ফুসকুড়ি, চুলকানি কতই না সমস্যা দেখা দিতে পারে ত্বকের। শুধু মেয়েরা নয় এই গরমে ছেলেরাও নিজের শরীরের যত্ন নিন। পুরুষ বলে তাদের শরীরের যত্ন নিতে নেই সেইরকম ভাবার কোনো ব্যাপার নেই। ত্বকের যত্ন যে, শুধুই নারীদের জন্য সংরক্ষিত, সেইরকম কোনো কথা নেই। সাজগোজ এবং ত্বকের যত্ন নেওয়া একেবারেই আলাদা বিষয়। তাই ছেলেরাও ত্বকের যত্ন নিন।
​

১. ছেলেরাও সাধারণ সাবানের পরিবর্তে ফেসওয়াশ ব্যবহার করুন। সাবান মুখের ত্বকের জন্য ক্ষতিকর। যারা বাইরে অনেকক্ষন থাকেন তাঁরা অবশ্যই ফেসওয়াশ ব্যবহার করুন। পাশাপাশি সপ্তাহে অন্তত দুদিন স্ক্র্যাব করুন। এতে ব্রণ হওয়ার সমস্যা থাকেনা। ফেস-ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করলে, ত্বকে জমে থাকা ময়লা বেরিয়ে যায়। তাই সপ্তাহে দুদিন হলেও ফেস-ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে স্ক্র্যাব করুন।

​২. ত্বক শুষ্ক রাখবেন না, তাহলে অনেক সমস্যার উদ্ভব হতে পারে। ত্বকে দিনে অন্তত একবার ময়শ্চারাইজার ব্যবহার করুন। এটি ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখার পাশাপাশি বয়সের ছাপও পড়তে দেয় না।

​৩. যারা নিয়মিত শেভ করেন, তাঁরা সঠিক পদ্ধতিতে শেভ করুন। নয়তো ত্বকের সমস্যা দেখা দিতে পারে। তাই মাল্টি ব্লেড রেজার ছেড়ে সিঙ্গল বা ডাবল ব্লেড রেজার ব্যবহার করুন। পাশপাশি শেভিং করাটা পর ময়শ্চারাইজিং শেভিং ক্রিম বেছে নিন। তিন থেকে পাঁচবার শেভিং-এর পর ব্লেড বদলে নিন।

৪. যারা সবসময়ে দু’চাকা চালান। তাহলে অবশ্যই বেরনোর আগে নিজেকে ভালো করে ঢেকে বেরোন। ফুলহাতা পোশাক ব্যবহার করুন। কারণ এই গরমে সূর্যরশ্মির হাত থেকে ত্বককে বাঁচাতে নিজেকে ঢেকে রাখুন। সঙ্গে রোদের হাত থেকে বাঁচতে সানস্ক্রিন মেখে নিন।

৫. এই গরম থেকে বাঁচতে প্রচুর পরিমাণে জলপান করুন। রাস্তাঘাটে বেরলে ডাবের জল কিংবা ফলের রস খান। সঙ্গে হালকা খাবার খান। আর অতি অবশ্যই জলপান করুন।

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!