এবার অল্প খরচেই বিদেশে ঘুরে আসুন, পূরণ করুন ব্যাঙ্কক ও পাটায়া ঘোরার স্বপ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ ছেড়ে বিদেশে যাওয়ার মজাই আলাদা। যে স্বপ্ন সবাই দেখতে পারেন না। তবে একবার ঘুরতে গেলে সেখান থেকে ফিরে আসা খুব কঠিন, বিদেশের স্মৃতি ভোলা দুঃসাধ্য। তবে ছুটি কাটাতে বেশিরভাগ মানুষই প্রথমে ব্যাঙ্কক ও পাটায়াকে বেছে নেন। আসলে থাইল্যান্ডে সমুদ্রসৈকত, পাহাড় কিংবা ইতিহাসে মোড়া প্রাচীন সব মন্দির, কী না আছে। থাইল্যান্ডে দেখার জিনিসের কোনো শেষ নেই। এবার আপনাকে আর হয়রানী হতে হবে না থাইল্যান্ডে যাওয়ার জন্যে।

কারণ কলকাতা থেকে সেই থাইল্যান্ডের দুই পর্যটন শহরে যাওয়ার সুযোগ নিয়ে এল ভারতীয় রেল নিয়ন্ত্রিত নিগম আইআরসিটিসি। কি অবাক হচ্ছেন তো, অবাক হলেও সত্যি! স্বাধীনতা দিবসের সময় থাইল্যান্ড সফরের একটি প্যাকেজের ঘোষণা করল IRCTC। প্রায় ছ’দিন ও পাঁচ রাতের এই ট্যুর যেতে পারবেন আপনিও। তবে কলকাতা থেকে বিমানে ব্যাঙ্কক এবং কলকাতায় ফেরার এই সফরের দু’রকম প্যাকেজ রয়েছে। সর্বনিম্ন প্যাকেজের খরচ মাথাপিছু ৩৮ হাজার ৬৮ টাকা। তবে এই প্যাকেজে একটি ঘরেই দুই বা তিন জন মিলে থাকতে পারবেন।

আর একা থাকতে হলে খরচ পড়বে ৪৪ হাজার ২০০ টাকা। বিছানা লাগলে ৩৬ হাজার ৩০৪ টাকা, অন্যথায় ৩১ হাজার ৭১০ টাকা। আগামী ১১ অগস্ট থেকে এই প্যাকেজ শুরু হচ্ছে। কলকাতা থেকে রওনা ১১ আগস্ট রাতে। এবং কলকাতায় ফেরা ১৬ অগস্ট মধ্যরাতে। সফরের মধ্যে থাইল্যান্ডের দুই পর্যটন শহরে থাকা, খাওয়া ছাড়াও ঘোরার যাবতীয় ব্যবস্থাই করে দেবে এই সংস্থা। বিদেশে যাওয়ার জন্যে অনেককেই খরচের কথা সবার আগে ভাবেন। সেই জায়গায় এই প্যাকেজ আপনার কাছে মুশকিল আসান হলেও হতে পারে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের