তৈলাক্ত ত্বক? গরমে যত্ন নিন এই পদ্ধতিতে

শীতকালের মতই গরমকালেও ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তা যদি হয় তৈলাক্ত ত্বকের তাহলে আরও বেশি পরিমাণে আপনাকে তার যত্ন নিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকালের মতই গরমকালেও ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষত মুখের ত্বকের। এবং তা যদি হয় তৈলাক্ত ত্বকের তাহলে আরও বেশি পরিমাণে আপনাকে তার যত্ন নিতে হবে। মনে রাখবেন ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং সারা বছর আপনার মুখের ত্বককে ভালো রাখে। শীতকালে ত্বক শুষ্ক হয়ে জেল্লা হারায় বলে আমরা খানিকটা সচেতন হলেও গরমকালে আমরা সকালে বেরানোর সময় সানস্ক্রিন মেখে বেরোনো ছাড়া সেভাবে কোনোকিছুতেই নজর দিই না। ফেস ওয়াশ করার পর অবশ্যই টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। মনে রাখবেন গরমেও একই ভাবে আপনার মুখে ময়েশ্চারাইজার মাখার প্রয়োজন আছে।

ত্বক বুঝে ক্লিনজার ব্যবহার করুন। সালফেট মুক্ত জেল ক্লিনজার ব্যবহার করুন তৈলাক্ত ত্বকের জন্য। নাহলে এতে ত্বকের ক্ষতি হতে পারে। 

বারবার মুখ ধোয়া অভ্যাস থাকে অনেকের। যা তৈলাক্ত ত্বকে ক্ষতি করে। এতে ত্বক আরও বেশি তৈলাক্ত হয়ে ওঠে। তাই বারবার মুখ ধোয়ার পরিবর্তে টিস্যু ব্যবহার করতে পারেন। 

ক্লিনজিংয়ের পর অবশ্যই মুখে টোনার ব্যবহার করুন। যা অত্যন্ত জরুরি ত্বকের জন্য,। বিশেষত তৈলাক্ত ত্বকের জন্য। উন্নতমানের টোনার ত্বকের পিএইচ-র ভারসাম্য বজায় রাখে। 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ