আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রেট্রো বব নাকি ইউ কাটে উইস্পি ব্যাংস, পুজোয় নতুন হেয়ারকাটের হদিশ

নিজস্ব প্রতিনিধি: পুজো উপলক্ষ্যে সেজে উঠছে পুজো মণ্ডপ। চারদিকে আগমনীর সুর। পুজোর জন্য সকলেই নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান সকলেই। সারাবছর যেমন তেমন, পুজোর মরশুমে নয়া লুক চান সকলেই। ফেসিয়ালের সঙ্গে সঠিক হেয়ারকাট করে মুখের বদল আনতে চান অনেকেই। কিন্তু তারজন্য জেনে নিতে হবে কোন মুখে কী ধরনের হেয়ারকাট মানাবে? পুজো আসতে বাকি মাত্র ১৩ দিন। এরমধ্যেই পার্লারে লম্বা লাইন। ট্রেন্ডিং কাট হলেই মুখে মানানসই হবে তা নয়। তাই স্টাইলিস্টের পরামর্শ নিয়ে হেয়ারকাট করা উচিৎ। ট্রিমিং চাইলে সমস্যা নেই। ৩ মাস অন্তর একটু ট্রিমিং চুলের জন্য ভালো। ঠিক সময় অন্তর চুল কাটলে ডগা ভেঙে যাওয়ার সমস্যা অনেকটা কমে যায়। চুলের গ্রোথও ভালো হয়।

এখন রেট্রো বব কাট ফিরেছে। এই কাট ডিম্বাকৃতি, গোল কিংবা পানপাতার মতো মুখের সঙ্গে মানানসই। চুলের ধরন ঢেউ খেলানো কিংবা স্ট্রেট হলে ভাল হবে বব কাট। যাঁদের রোজ বাইরে বেরতে হয়, তাঁদের জন্য এধরনের হেয়ারকাট সুবিধার। এরসঙ্গে তাল মিলিয়ে চলছে লং বব। মুখের কাছে একটু লেয়ার্স রাখলেই স্মার্ট লুক ধরা দেবে। সব ধরনের মুখমণ্ডলেই এই কাট চলে যেতে পারে। যাঁরা খুব বেশি ছোট কাটতে চান না, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ।

কারও চুল ইউ শেপ করা থাকলে তারমধ্যে মধ্যে উইস্পি ব্যাংস আনতে পারেন। মাঝারি থেকে লম্বা লেন্থের চুলে এই কাট ভালো লাগবে। বর্গাকৃতি বা গোলাকার মুখের শেপে এই হেয়ার স্টাইল ভাল লাগবে। চুল নিয়ে এক্সপেরিমেন্ট করতে অনেকেই ভালবাসেন না। তাঁদের জন্য ব্লান্ট কাট গুরুত্বপূর্ণ। স্ট্রেটচুলে এই কাট ভাল লাগে। ওভাল শেপের মুখে এই কাট ভাল লাগবে।

প্রতিবারের মতো এবারও লেয়ার্স কাট অত্যন্ত ভাল। এখন হিট ‘বাটারফ্লাই লেয়ার্স’। যাঁদের চুল বেশ লম্বা এবং ঢেউ খেলানো, তাঁদের জন্য বেশ মানানসই এই কাট। কার্ল হেয়ারে কার্লি শ্যাগ হেয়ার কাট ভাল। এটা এক ধরনের লেয়ার্ড কাট।

Published by:

Share Link:

More Releted News:

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

গরমে ORS ছাড়াও ইলেক্ট্রোলাইট ধরে রাখবে এই ৫ প্রাকৃতিক খাবার

সারাদিন এসিতে বসে থাকলেও হতে পারে ডিহাইড্রেশন! কীভাবে বুঝবেন ও কী করবেন?

কেমিক্যাল দিয়ে পাকানো আম খাচ্ছেন না তো? এই টিপসগুলি জানলেই বুঝবেন গাছ পাকা কিনা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ