নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

Share:

নিজস্ব প্রতিনিধি: চুল পড়া, খুশকি, রুক্ষতা এই সমস্যাগুলি এখন অনেকেরই নিত্যসঙ্গী। তার উপর বাজারে নানা ধরনের শ্যাম্পুর পেছনে প্রতি মাসে খরচও কম হয় না। তাই রাসায়নিক নির্ভর হেয়ার প্রোডাক্টের বদলে অনেকেই প্রাকৃতিক উপায়ের দিকে ঝুঁকছেন। সেই তালিকায় অন্যতম জনপ্রিয় উপাদান হল রিঠা। বাড়িতেই রিঠা, আমলকি ও শিকাকাই দিয়ে তৈরি করা যায় প্রাকৃতিক শ্যাম্পু। মাত্র ৫০ টাকা খরচ করেই বাড়িতে বানিয়ে ফেলুন চুলের জন্য উপকারী শ্যম্পু। এতে কোনও রাসায়নিক পদার্থ না থাকায় চুলের ক্ষতিও অনেক কম হয়। রিঠার মধ্যে প্রাকৃতিকভাবে স্যাপোনিন থাকে, যা চুল ও স্ক্যাল্পের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। আমলকি ও শিকাকাইয়ের সঙ্গে মিশিয়ে তৈরি করা যায় একটি সহজ ঘরোয়া হেয়ার ক্লিনজার। কীভাবে বানাবেন এই শাম্প্যু, জেনে নিন সহজ উপায়।  

 উপকরণ

৮-১০টি শুকনো রিঠা (বীজ বাদ দেওয়া)

৫-৬টি শুকনো আমলকি

৫-৬টি শুকনো শিকাকাই

২-৩ কাপ জল

কীভাবে তৈরি করবেন?

প্রথমে একটি পাত্রে রিঠা, আমলকি ও শিকাকাই নিয়ে তার মধ্যে ২-৩ কাপ জল দিন। এবার সেগুলি সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে সেই মিশ্রণটি কম আঁচে প্রায় ১০-১৫ মিনিট ফুটিয়ে নিন। এতে উপাদানগুলির নির্যাস জলের মধ্যে ভালভাবে মিশে যাবে। এরপর মিশ্রণটি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে রিঠা ও শিকাকাই ভালভাবে মেখে নিন, যাতে তাদের নির্যাস এবং প্রাকৃতিক ফেনা বেরিয়ে আসে। সবশেষে পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে তরলটি ছেঁকে পরিষ্কার বোতলে ভরে রাখুন। তাহলেই সহজে তৈরি হয়ে গেল ঘরোয়া রিঠার শ্যাম্পু। 

কীভাবে ব্যবহার করবেন?

শ্যাম্পু করার আগে সাধারণ জল দিয়ে চুল ভাল করে ভিজিয়ে নিন। এরপর অল্প পরিমাণ রিঠার শ্যাম্পু স্ক্যাল্পে লাগিয়ে ৩-৫ মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন। তবে এটা জেনে রাখুন বাজারের শ্যাম্পুর মতো এতে বেশি ফেনা হবে না। এরপর পরিষ্কার জল দিয়ে চুল ভালভাবে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এটি ব্যবহার করুন। 

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান