বসন্ত উৎসবের আমেজ পেতে ঘুরে আসুন শান্তিনিকেতনের এই ৪ টি জায়গায়

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র ক’দিন পরেই বসন্ত উৎসব। শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, প্রকৃতি ধীরে ধীরে জানিয়ে দিচ্ছে-বসন্ত এসে গিয়েছে। রঙিন ফুলের সাজে সেজে উঠছে চারপাশ, পলাশের আগুনরঙা আভা আর কৃষ্ণচূড়ার মিষ্টি সুবাসে মোহিত কবিগুরুর প্রাণের শহর শান্তিনিকেতন। কিন্তু বিগত কয়েক বছরের মতো এ বছরও দোলের দিনে রবীন্দ্রনাথ ঠাকুর-এর সস্মৃতিধন্য বোলপুর শান্তিনিকেতনে বসন্ত উৎসবের আয়োজন থাকছে না।

বিশ্বভারতী কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, দোলের দিন নয়-আগামী ৬ মার্চ নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখেই বসন্ত উৎসব পালন করা হবে। এই অনুষ্ঠানে কোনওভাবেই বহিরাগতদের প্রবেশাধিকার দেওয়া হবে না। কয়েক দিন আগেই সাংবাদিক সম্মেলনে এ কথা স্পষ্ট করে জানিয়েছেন বিশ্বভারতী-র উপাচার্য প্রবীর কুমার ঘোষ। তাঁর বক্তব্য, “নিজের চোখের সামনে প্রাণের শান্তিনিকেতনকে নষ্ট হতে দিতে পারি না। মানুষের মানসিকতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের বছরগুলির মতো এ বারও নিজেদের মধ্যেই বসন্ত উৎসব পালন করা হবে।”

আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘা আর সবুজের মাখামাখি, চেনা দার্জিলিং ছেড়ে এবার চলুন অফবিট ধাঁয়াটার

যদিও দোলপূর্ণিমার দিন বিশ্বভারতী প্রাঙ্গণে আনুষ্ঠানিক বসন্ত উৎসব হবে না, তবুও বোলপুর-শান্তিনিকেতনের বিভিন্ন ওয়ার্ড ও পাড়ায় কবিগুরুকে প্রণাম জানিয়ে স্থানীয়ভাবে বসন্ত উৎসব পালিত হবে। উল্লেখযোগ্য যে, ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর ইউনেস্কো বিশ্বভারতীকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা দেয়। বিশ্বের একমাত্র চলমান বিশ্ববিদ্যালয় হিসেবে এই স্বীকৃতি পাওয়ার পর থেকেই ঐতিহ্য সংরক্ষণে আরও কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি শুরু হয়েছে হেরিটেজ ওয়াকের মতো উদ্যোগ।

শেষবার ২০১৯ সালে আশ্রম মাঠে বহিরাগতদের নিয়ে বসন্ত উৎসব হয়েছিল। ২০২০ সালে করোনার কারণে উৎসব বন্ধ থাকে। এরপর ২০২১ সাল থেকে তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলেই দোলের দিন বসন্ত উৎসবে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। তবে প্রশ্ন হল-দোলের দিনে শান্তিনিকেতনে এলে বসন্তের রং কোথায় উপভোগ করবেন? প্রতি বছর শান্তিনিকেতন থেকে কিছুটা দূরে সোনাঝুরির হাটে বসন্ত উৎসবে মেতে ওঠেন হাজার হাজার পর্যটক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবির খেলায় রঙিন হয়ে ওঠে এলাকা। পাশাপাশি শান্তিনিকেতনের বিভিন্ন ওয়ার্ড, শ্যামবাটি মোড়, রতনপল্লী এবং সোনাঝুরির কাছের ভুবনডাঙাতেও সাড়ম্বরে বসন্ত উৎসব পালিত হয়। তাই এই বসন্তে যদি আপনি বোলপুর-শান্তিনিকেতন ঘুরতে আসেন, এই জায়গাগুলিতেই বসন্তের আসল আমেজ খুঁজে নিতে পারবেন।

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন