দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বর্ষাকালে ত্বকের বাড়তি যত্ন নিন এই পদ্ধতিতে

নিজস্ব প্রতিনিধিঃ কখনও ইলশেগুঁড়ি তো কখনও আবার ঝমঝমিয়ে  আষাঢ় মাসে মেঘ বৃষ্টির খেলা এভাবেই চলছে। বৃষ্টি রোম্যান্টিক মনে হলেও তা কিন্তু ত্বকের জন্য সুখকর নয়। এইসময় আবহাওয়াতে যে ধরণের পরিবর্তন আসে তাতে ত্বকে নানা সমস্যা দেখা যায়। ত্বকে ব্রণ, ফুসকুড়ি নানা ধরণের ফাঙ্গাল ইনফেকশন  এইসময় আমাদের নিত্যসঙ্গী হয়ে ওঠে। বিশেষত যাঁদের ত্বক অত্যন্ত সেনসিটিভ তাদের জন্যও বর্ষাকাল বেশ আতঙ্কের। জেনে নিন কিভাবে এই সময় ত্বকের যত্ন নেবেন। 

বৃষ্টির জলে থাকে নানারকমের দূষিত উপাদান। সেই জলে ত্বকে লাগলে ব্রণ বা র‍্যাশ হওয়ার মত সমস্যা দেখা যায়। এই সমস্যা সমাধান করতে ওয়াটার বেসড প্রডাক্ট ব্যবহার করুন মুখে। সঙ্গে সপ্তাহে একবার স্ক্রাব করুন।

বর্শাকালে ত্বকের দিকে বেশি নজর দিন। ত্বক যাতে তেলতেলে না হয়ে গিয়ে তাতে নোংরা জমে ব্রণ বা ব্ল্যাকহেডস না তৈরি হয় সেদিকে নজর রাখুন। সামান্য উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বক ভালো থাকবে। ফোমিং ফেশওয়াশ ব্যবহার করুন। 

চড়া রোদ্দুর নেই বলে সানস্ক্রিন ব্যবহার করবেন না এমনটা নয় কিন্তু। বাইরে বেরোনোর আগে অবশ্যই মুখে সানস্ক্রিন মাখুন। চেষ্টা করুন এসপিএফ ৫০ আছে এমন সানস্ক্রিন ব্যবহার করতে। তাতে ত্বক ট্যান হওয়া থেকে রক্ষা পাবে। 

গরমকালের মত বর্ষাতেও ত্বকের সঠিক যত্ন নিতে ভুলবেন না। মনে রাখবেন প্রত্যেক ঋতুতে ত্বকের আলাদা আলাদা পরিচর্যা। তাই যাঁদের অত্যন্ত সেনসিটিভ ত্বক তাঁরা বর্ষায় অতিরিক্ত যত্ন নিন ত্বকের।  

Published by:

Share Link:

More Releted News:

বাংলার এই সীমান্ত শহর থেকেই ভিসা ছাড়াই চলে যান ভুটানে

কীভাবে চক্র ধ্যান আপনার জীবনকে আরও শান্ত, স্থির ও নিয়ন্ত্রিত করতে পারে

দাবদাহে হাঁসফাঁস অবস্থা? ভোটের লাইনে শরীর চাঙ্গা রাখতে চুমুক দিন বেলের শরবতে

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

গরমের সময় বাড়ির এই দিকে জলের পাত্র রাখলে, মিলতে পারে একাধিক চমকপ্রদ সুফল

খাবারের বদলে শুধু সাপ্লিমেন্টেই ভরসা? বিপদে পড়ার আগে সাবধান!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ