খাদ্যগুণ বজায় রাখতে জানুন রান্নার উপায়

কীভাবে রান্না করলে খাবারে খাদ্যগুণ পুষ্টিগুণ বজায় থাকে তার দিকেও নজর দেওয়া দরকার। কোন বিষয়গুলিতে এক্ষেত্রে নজর দেবেন দেখে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শরীরে পুষ্টিগুণ জোগাতে ও সুস্থতা বজায় রাখতে আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস ভীষণ গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় খাবার রান্না করার ধরণের উপর নির্ভর করে তা কতটা আমাদের শরীরে শক্তি ও পুষ্টিগুণ বজায় রাখতে সক্ষম। কীভাবে রান্না করলে খাবারে খাদ্যগুণ ও পুষ্টিগুণ বজায় থাকে তার দিকেও নজর দেওয়া দরকার। কোন বিষয়গুলিতে এক্ষেত্রে নজর দেবেন দেখে নিন।

সবসময় খাবার সিদ্ধ করলে পুষ্টিগুণ বেশি মাত্রায় বজায় থাকে। তবে বেশি আঁচে খাবার সিদ্ধ করলে তার পুষ্টিগুণ কমে যায়। তাই নরম সবজি সিদ্ধ করে বেশিক্ষণ জলে না রাখাই ভালো । তাতে তার  মধ্যে থাকা নানা উপাদান নষ্ট হয়ে যায়।

স্বাস্থ্যের নানাবিধ সমস্যা এড়াতে কম তেলে রান্না করার বিষয়টি অনেকেই পছন্দ করেন। ডুবো তেলে ভাজার বদলে অল্প তেলে ফ্রাইং প্যানে বা ননস্টিক কড়াইতে খাবার চড়া আঁচে ভেজে নিতে পারেন।

রান্নার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মশলা।  প্রতিদিনের রান্নায় নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ইত্যাদির ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিনের রান্নায় মশলার ব্যবহার সম্পর্কে গুরুত্ব দিলে তা খাবারে পুষ্টিগুণ বজায় রাখতে সাহায্য করবে। অতিরিক্ত মশলাদার খাবার অবশ্যই এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন।

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, ব্যাহত ট্রেন চলাচল

দলে সুযোগ না পেয়ে অবসাদ, আত্মঘাতী ১৭ বছরের ক্রিকেটার 

মরক্কো থেকে স্পেনে বেপরোয়া অনুপ্রবেশ, প্রাণ গেল ৯ জনের

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

পাকা বাড়ির স্বপ্ন অধরাই রইল, মাটির ঘরেই চিরঘুম বাবা-মেয়ের

মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত অন্তত ৩

আমেরিকায় চাকরি করতে দিতে হতে পারে ১ লক্ষ ডলার! দুশ্চিন্তায় ভারতীয় পড়ুয়ারা

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ