দোলে বসন্তের আমেজ নিতে অবশ্যই পুরুলিয়ার এই গন্তব্যগুলিতে ঘুরে আসুন…

Share:

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া: বাতাসে বসন্তের নরম ছোঁয়া। আর কদিন পরেই আগুনরাঙা পলাশে রঙিন হয়ে উঠবে প্রকৃতি। সেই মোহেই দোলের সময় বহু মানুষ পুরুলিয়ার টিকিট কেটে ফেলেছেন। বসন্তে পুরুলিয়া মানেই পাহাড়, বন আর পলাশের অপূর্ব মেলবন্ধন। তবে সময় কম হলে সব জায়গা একসঙ্গে দেখা সম্ভব নয়। তাই দু’দিনের ছুটিতে ঘোরার জন্য বেছে নিন পুরুলিয়ার এমন পাঁচটি জায়গা, যেখানে অল্প সময়েই বসন্তকে কাছ থেকে অনুভব করা যাবে।

কুহুবুরু: পুরুলিয়ার নির্জন সৌন্দর্যের এক শান্ত ঠিকানা কুহুবুরু। বর্ষায় সবুজে ঢাকা থাকলেও বসন্তে পলাশের আগুনরঙে অন্য রূপ নেয় এই এলাকা। অযোধ্যা পাহাড় থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত কুহুবুরু। কাছেই রয়েছে বারেডি ঝর্না। ছোট হাইকিং বা বাইক রাইডের জন্য আদর্শ। পুরুলিয়া, মুড়ি বা চান্ডিল স্টেশন থেকে গাড়ি ভাড়া করে পৌঁছনো যায়।

আরও পড়ুন: উইকএন্ডেই ভ্যালেন্টাইন্স ডে, কলকাতার সেরা ডেস্টিনেশনে ঘুরে আসুন সঙ্গীকে নিয়ে

জজহাতু

দোলের সময় পলাশ দেখতে চাইলে জজহাতু হতে পারে দারুণ পছন্দ। চারপাশে অনুচ্চ পাহাড়ে ঘেরা এই জায়গা থেকে দেখা যায় চেমটাবুরু, গজাবুরু, সিন্দ্রোলিয়া ও কীর্তনিয়া পাহাড়। কাছেই রয়েছে লায়েক বাঁধ, পাঁড়রি ড্যাম ও নরহরা জলাধার। মুড়ি স্টেশন থেকে সহজেই পৌঁছনো যায়।

ফুটিয়ারি ড্যাম
নীল জলের জলাধার আর পাহাড়ের সারি। ফুটিয়ারি ড্যামের সৌন্দর্য্য সত্যিই মনকাড়া। তিলাবনি, পাঞ্জোনিয়া ও সিন্দুরপুর পাহাড়ে ঘেরা এই ড্যামে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা আলাদা। পলাশের ঘেরা এই ড্যামে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা আলাদা। পলাশের মাঝে বোটিং করাও যায়। পুরুলিয়া স্টেশন থেকে মাত্র আধ ঘণ্টার পথ।

মাঠা
অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত মাঠা প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পাহাড়ি রাস্তা বেয়ে উপরে উঠে পলাশে ভরা বনভূমির দৃশ্য মন ছুঁয়ে যায়। পুরুলিয়া বা চান্ডিল স্টেশন থেকে যাতায়াত সহজ।

হাতিপাথর
কংসাবতী নদীর তীরে গড়ে ওঠা হাতিপাথর শান্ত ও রোমাঞ্চ দুয়েরই মেলবন্ধন। পাহাড়, বন আর নদীর মাঝে ক্যাম্পিংয়ের সুযোগ রয়েছে। কাছেই পুঞ্চা পর্যটন কেন্দ্র। পুরুলিয়া স্টেশন থেকে মানবাজারের পথে এই জায়গায় পৌঁছনো যায়।

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে