সানস্ক্রিন মাখলে অনবরত ঘাম হচ্ছে! এই সমস্যার সমাধান করুন এই উপায়গুলিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচণ্ড গরম, কড়া রোদ, তাই বাঁচতে ত্বকে সানস্ক্রিন মাখছেন। যাতে ত্বক পুড়ে না যায়, সেই কারণেই ওষুধ হিসেবে ব্যবহার করছেন সানস্ক্রিন তাইতো! কিন্তু সানস্ক্রিন মাখলেই বাড়ছে ঘাম! মুখ এক্কেবারে জলে ভিজে যাচ্ছে, বারবার রুমাল দিয়ে মুছেও কোনও লাভ হচ্ছে না, এদিকে সূর্যের প্রকট রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন মাখলেন, কিন্তু সেটা তো রুমালের এক ঘষাতেই উঠে গেল। কী উপায়? অনেকেই এরকম সমস্যার সম্মুক্ষীন হচ্ছেন প্রতিনিয়ত। ভেবেই পান না কী করবেন, তাই রাগ করে সানস্ক্রিন মাখাই ছেড়ে দিলেন। তাইতো! এবার সেই সমস্যার উপায় দেব আমরা, খুব সহজেই এই সমস্যা দূর করা যায়! কীভাবে? রইল টিপস।

১) সঠিক এফপিএফ দেখেই সানস্ক্রিন কিনুন দোকান থেকে। বেশি এসপিএফ মানেই ভাল, এই ধারণা ভুল। আমাদের এখানের তাপমাত্রা অনুযায়ী, ৩০ থেকে ৩৫ এসপিএফযুক্ত সানস্ক্রিন কিনুন।

২) রোদে বের হওয়ার অন্তত ১৫ মিনিট আগে সানস্ক্রিন মেখে ফ্যানের হাওয়ায় মুখ শুকিয়ে নিন। তাহলে দেখবেন অসুবিধা হবে না।

৩) এছাড়া ত্বক বেশি তৈলাক্ত হলে খুব বেশি ঘাম হয়। সে ক্ষেত্রে সোয়েট ফ্রি কিংবা ম্যাটিফাইং সানস্ক্রিন ব্যবহার করুন। এতে ঘাম কম হবে।

৪) সানস্ক্রিনের সঙ্গে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে শরীরের নানা অংশে লাগিয়ে নিন। কারণ জল শরীরের রোমকূপকে ঠান্ডা রাখে, তাই সানস্ক্রিনের মধ্যে থাকা রাসায়নিকের ঘনত্ব কমে গেলে ঘাম কম হবে।

তবে বিশেষজ্ঞদের কথায়, যেকোনও সানস্ক্রিনই ৬ ঘণ্টাই কাজ করে, তাই ব্যাগে সানস্ক্রিন রাখুন। প্রয়োজনে মুখ ধুয়ে নিয়ে ফের সানস্ক্রিন লাগিয়ে নিন।

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!