রাত পোহালেই ভাইফোঁটা, কী মিষ্টিতে সাজাবেন ভাইয়ের মিষ্টির থালা দেখে নিন

বোনেরা এদিন ভাইয়ের জন্য পাত সাজাবেন নানা খাবারে। রইল কিছু ইনোভেটিভ মিষ্টির আইডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই ভাইফোঁটা। এটি ভাই বোনের দিন। আনন্দ উৎসবের আবহে এদিন ভাসবে প্রতিটি বাঙালি পরিবার। কার্ত্তিক মাসের শুক্ল পক্ষের এই দ্বিতিয়া তিথিতে মঙ্গলকামনায় যমের দুয়ারে কাঁটা দেবেন বোনেরা। সঙ্গে ভাইয়ের জন্য পাত সাজাবেন নানা খাবারে। শেষ পাতে থাকবে নানা রকমের মিষ্টি। রইল সেরকমই কিছু ইনোভেটিভ মিষ্টির আইডিয়া। দেখে নিন একনজরে। 

ভাইফোঁটা সন্দেশঃ এই সন্দেশ ভাইয়েদের পাতে না পড়লে ভাইফোঁটা যেন সম্পূর্ণ হয়না। তাই বছরের এই দিনের জন্য ভাইফোঁটা ছাঁচে ফেলে বানানো সন্দেশের চাহিদা থাকে স্বাভাবিকভাবেই তুঙ্গে। ভাইয়ের মিষ্টির পাতে এই সন্দেশ মাস্ট। 

রসমালাইঃ ভাইফোঁটায় রসমালাইয়ের মত মিষ্টিরও ভীষন রকমের চাহিদা থাকে। পেটপুজোতে পটু বাঙালি ভাইয়েরা দুধ, ক্রিম দিয়ে তৈরি এই মিষ্টি বরাবর পছন্দ করেণ। তাই ভাইফোঁটার মিষ্টির তালিকায় আপনি রসমালাই রাখতে পারেন। 

ফিউশন মিষ্টিঃ বর্তমানে স্বাদ বদলের পাশাপাশি মিষ্টিতেও লেগেছে নতুনত্বের ছোঁয়া। তাই আধুনিকতার মিশেলে ভাইয়ের প্লেট সাজাতে পারেন ম্যাঙ্গো , ব্ল্যাক কারেন্ট ও চকোলেট সন্দেশের মত  মিষ্টি দিয়ে। 

সন্দেশঃ কড়াপাকের সন্দেশের পাশাপাশি নরম পাকের বা ছানার সন্দেশও কিন্তু যথেষ্ট জনপ্রিয়। তাই এদিন ভাইয়ের মিষ্টির পাতে সাবেক বাঙালি সন্দেশ রাখতে ভুলবেন না।

চকোলেটঃ এক্ষেত্রেও আসে অভিনবত্বের কথাই। চকোলেট বারের পাশাপাশি এখন বিভিন্ন রকমের চকোলেটও কিন্তু ভীষনভাবে জনপ্রিয়। বিভিন্ন শেপে বিভিন্ন ভাবে তৈরি চকোলেট এখন গিফট থেকে মিষ্টির পাত মাত করছে। 

পেস্ট্রি ও স্মুদিঃ  তবে সাবেক মিষ্টি ছাড়া স্বাদে মিষ্টি এমন কিছু দিয়েও কিন্তু আপনি পাত সাজাতে পারেন। এতে রাখতে পারেন, কেক, পেস্ট্রি। শুধু তাই নয় আইসক্রিম , পুডিং বা স্মুদির মত সুস্বাদু খাবার দিয়েও আপনি সারতে পারেন আপনার ভাইফোঁটার আয়োজন। 

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা