শুধু মুখের যত্নই নয়, সঙ্গে হাত-পায়ের যত্নও করুন

Share:

নিজস্ব প্রতিনিধি: কেবল মুখের সৌন্দর্যই নয়, হাত–পায়ের সৌন্দর্য্য আনাও দরকার। হ্যাঁ, এর জন্যে নিয়মিত ম্যানিকিউর ও পেডিকিউর করা খুবই জরুরি। আর এই পরিচর্যা মৃত কোষ দূর করে ত্বককে কোমল ও উজ্জ্বল করবে। এছাড়াও এর ফলে হাতে বা পায়ে দুর্গন্ধ হওয়ার প্রবণতাও থাকেনা। সঙ্গে হাত ও পায়ের রুক্ষতা ভাবও চলে যাবে। তবে পার্লারে গিয়ে ম্যানিকিউর ও পেডিকিউর করা যথেষ্ট খরচ সাপেক্ষ। তাই এর যত্ন বাড়িতেই নিতে পারেন। কিভাবে করবেন জেনে নিন….

সরঞ্জাম

ম্যানিকিউর ও পেডিকিউর করার জন্যে বিশেষ ব্রাশ কিনতে পাওয়া যায়। চাইলে ব্যবহৃত বা নতুন টুথব্রাশও নিতে পারেন। বাড়িতে হাত ও পায়ের পরিচর্যা করতে চাইলে বাফার, নখ পরিষ্কারের যন্ত্রাদি সঙ্গে রাখুন।

ধাপে ধাপে

ধাপ ১: একটি বালতিতে জল নিন পায়ের গোড়ালি ডোবা পর্যন্ত। এরপর জলে খানিকটা গ্লিসারিন ও স্যাভলন মেশান।

ধাপ ২: এরপর এই জলে হাত-পা ডুবিয়ে রাখুন। ৫ মিনিট থেকে ৪০ মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখবেন। তবে হাত-পায়ের ত্বক অতিসংবেদনশীল হলে ৫-৭ মিনিট, আর ত্বক খুব বেশি রুক্ষ হলে ৩০-৪০ মিনিট।

ধাপ ৩: নতুন বা পুরোনো ব্রাশ দিয়ে ঘষে ঘষে হাত-পায়ের ত্বক পরিষ্কার করুন।

ধাপ ৪: নেলকাটার দিয়ে নখ কেটে নিন।

ধাপ ৫: এবার স্ক্রাবিং। স্ক্রাব থাকলে ভাল। না থাকলে বাড়িতে ১ চা-চামচ টক দই আর ১ চা-চামচ ওটস মিশিয়ে স্ক্রাব তৈরি করে স্ক্রাবিং করতে পারেন। তবে ত্বক রুক্ষ হলে ২ চা-চামচ টক দই, ১ চা-চামচ ওটস এবং ১ চা-চামচ চিনির মিশ্রণ ব্যবহার করা ভালো।

ধাপ ৬: এরপর উষ্ণ গরম জলে ভালোভাবে ধুয়ে নিন।

ধাপ ৭: এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

ধাপ ৮: এরপর বাফার দিয়ে নখ ঘষে নিন। ব্যস, তাহলেই নখ উজ্জ্বল ও চকচকে হয়ে যাবে।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে তৃণমূল পেল শূন্য, বিজেপির স্কোর ১৭

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত