চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঈদে চলছে দুর্দান্ত পোশাকের ধারা, কেমন পোশাক বেছে নেবেন আপনি

courtesy google

নিজস্ব প্রতিনিধি : সামনেই ঈদুল আযহা উৎসব। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে পোশাক বাছাই। পোশাকের ধরণ নিয়ে মেয়েরা চিরকালই একটু খুঁতখুঁতে। পোশাক চাই মনের মত। এর জন্য দশ বিশটা মার্কেট অনায়াসেই ঘুরে ফেলবে তাঁরা। তবে পোশাক বাছাই নিয়ে আপনি কী চিন্তার মধ্যে আছেন ? জেনে নিন এবারে ঈদের ধারা হিসেবে কেমন পোশাক বেছে নেওয়া যায়।

টপ স্কার্ট :  এখন বাজারে পাওয়া যাচ্ছে ঝলমলে টপ স্কার্ট। নেট, জর্জেট, বিভিন্ন রকমের ডিজাইন করা স্কার্ট। উৎসবের মরসুমে বেছে নিতে পারেন টপ স্কার্ট। এটি পরতে বেশি ঝামেলা নেই, আবার দীর্ঘক্ষণ পরে থাকা যায়। অন্যরকম লুক আনতে চাইলে বেছে নিতে পারেন টপ স্কার্ট। আপনার ফিগারের সাথে মিল রেখে স্কার্ট বেছে নিতে পারেন।

সাহারা সুট :  ঐতিহ্য এবং মর্ডান দুটোই মিশ্রণ এই সাহারা সুট। খোলা চুলের সঙ্গে এটা বেশ মানায়। বিভিন্ন রকমের সাহারা সুট বাজারে এসছেষ কিংবা অনলাইন থেকেও পছন্দমত অর্ডার করতে পারেন।

গাউন : বরাবরই গাউনে মেয়েদের আলাদাই সৌন্দর্য্য। অনুষ্ঠানে কিংবা উৎসবের মরসুমে গাউনেই বাজিমাত। লং গাউনে মেয়েদের দেখতে বেশ ভালই লাগে। তবে যদি সামলাতে না পারেন তবে গাউনের পরিবর্তে অন্যকিছু বেছে নিতে পারেন। সেক্ষেত্রে শর্ট গাউন ও বেছে নিতে পারেন।

কো অর্ড সেট :  সারাক্ষণ ভারী পোশাকে ক্লান্ত হয়ে গেলে কো অর্ড সেট বেছে নিতে পারেন বন্ধুদের সঙ্গে আড্ডায়। এটি পরতে খুব আরাম। গরমে ঝামেলাও নেই।

প্যান্ট কার্ট সালোয়ার :  এই গরমে সাদা পোশাক বেশ আরামদায়ক। সেক্ষেত্রে প্যান্ট কাট সালোয়ার বেছে নিতে পারেন। সাদা রঙের সালোয়ার পরেই ঘুরতে পারেন আপনি।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

পয়লা বৈশাখে সারাদিন বাইরে? ত্বককে রক্ষা করতে মেনে চলুন ঘরোয়া টিপস

ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ