ডায়েট মেনে ক্লান্ত ? বাইরের এই স্বাস্থ্যকর ৫ খাবার খেতেই পারেন

Share:

নিজস্ব প্রতিনিধি : বাইরের খাবার নিয়ে আপনি কী খুব চিন্তিত ? ওজনও বাড়াতে চান না, আবার সুস্বাদু খাবারের কথা ভাবছেন! এমন বাইরের খাবার আছে নাকি যা ওজন নিয়ন্ত্রণে আনবে আবার স্বাস্থ্যকর হবে। হ্যাঁ আছে, এই খাবারগুলো আপনি অনায়াসেই খেতে পারবেন। তবে প্রতিদিন নয়, মাঝেমধ্যে অল্প স্বল্প খাওয়াই যায়। তেল মশলাহীন কঠিন ডায়েট মানতে মানতে যদি ক্লান্ত হয়ে যান তবে একটু চেখে দেখতে পারেন বাইরের এই খাবারগুলি।

পপকর্ন :  বাইরে ঘুরতে গেলে কিংবা সিনেমা দেখতে গেলে হাতে পপকর্ন নিয়ে বসে উপভোগ করতে পারেন। ভুট্টার খইয়ে পলিফেনল আর অ্যান্টি অক্সিড্যান্ট থাকে, যা হার্ট ভাল রাখে। পুষ্টিবিদেরা জানাচ্ছেন এটি খাওয়া খারাপ নয়।

ছোলা চাট :   ট্রেনে বাসে গেলে ছোলার চাট পাওয়াই যায়। বা অফিস থেকে বেরিয়ে মাঝেমধ্যে অল্প ছোলার চাট খেতেই পারেন। এটা শরীরের জন্য উপকারী বটে।

রাগি চিপস :  এতে থাকে কম ক্যালোরি। এছাড়াও এটিতে ফাইবার থাকায় পেটও ভর্তি থাকে অনেক ক্ষণ। এটি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে।

ভেলপুরি এবং ঝালমুড়ি : ভেলপুরির প্রধান উপকরণ মুড়ি।তাই ওজন বাড়ার তেমন ভয় নেই। তবে কম তেল ও কম চাটনি দিয়ে খাবেন। সঙ্গে ধনেপাতা থাকলে আরও ভাল। কম তেল দিয়ে টমেটো, শশা, গাজর, ধনেপাতা দিয়ে ঝালমুড়ি খাওয়াই যায়। তবে বেশি ঝালমুড়িতে তেলেভাজা না খাওয়াই ভাল।

সচেতনতা : তেল ছাড়া বা কম মশলাযুক্ত বাইরের খাবার অল্প পরিমাণে মাঝেমধ্যে খেতেই পারেন। তবে স্বাস্থ্যঝুঁকি থাকলে এইসমস্ত খাবার খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী