৩০ পেরোনোর পরে শরীরচর্চায় এই ভুলগুলোই ডেকে আনতে পারে হাঁটুর সমস্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিট থাকার জন্য জিম, দৌড় বা হাই ইনটেনসিটি ওয়ার্কআউট বর্তমান প্রজন্মের প্রতিদিনের রোজকার অভ্যাস। ৩০ পেরোনোর পর ভুলভাবে শরীরচর্চা করলে ধীরে ধীরে হাঁটুর ক্ষতি হতে পারে। সাময়িক ব্যথা বা অস্বস্তিকে অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু দীর্ঘদিন ধরে একই ভুল চলতে থাকলে ভবিষ্যতে দেখা দিতে পারে আর্থ্রাইটিস বা গুরুতর জয়েন্ট সমস্যা। বর্তমানে কম বয়সীদের মধ্যেও হাঁটুর সমস্যা দ্রুত বাড়ছে, দীর্ঘক্ষণ বসে কাজ করা,  হঠাৎ অতিরিক্ত ওয়ার্কআউট শুরু করা এবং ভুল এক্সারসাইজ-এই তিনটি কারণ সবচেয়ে বেশি দায়ী। বিশেষ করে সপ্তাহজুড়ে নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ উইকেন্ডে ভারী ওয়ার্কআউট করলে হাঁটুর উপর অতিরিক্ত চাপ পড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, অনেকেই দীর্ঘদিন শরীরচর্চা না করে হঠাৎ দৌড়, জাম্পিং বা ভারী স্কোয়াট শুরু করেন। এতে হাঁটুর কার্টিলেজ ও লিগামেন্টের উপর অতিরিক্ত চাপ পড়ে। বিশেষ করে আগে কোনও পুরনো ইনজুরি থাকলে ঝুঁকি আরও বাড়ে। ভুল ভঙ্গিতে স্কোয়াট বা অতিরিক্ত ওজন নিয়ে লেগ প্রেস করলে হাঁটুতে অস্বাভাবিক চাপ তৈরি হয়। এতে জয়েন্ট ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে। ডেস্ক জব বা দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে বসে থাকলে ঊরুর পেশি দুর্বল হয়ে যায়। অস্থিরোগ বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী কোয়াড্রিসেপস পেশি হাঁটুকে সাপোর্ট দেয়। সেই পেশি দুর্বল হয়ে গেলে হাঁটুর স্থিতিশীলতা কমে যায়। চিকিৎসকদের মতে, শরীরের অতিরিক্ত ওজন হাঁটুর উপর কয়েকগুণ বেশি চাপ তৈরি করে। ফলে কম বয়সেই কার্টিলেজ ক্ষয় শুরু হতে পারে।

হাঁটু ভাল রাখতে হঠাৎ অতিরিক্ত ওয়ার্কআউট নয়, বরং নিয়মিত ও নিয়ন্ত্রিত শরীরচর্চা জরুরি। সাইক্লিং, সাঁতার, হালকা হাঁটা ও কোয়াড্রিসেপস শক্ত করার ব্যায়াম হাঁটুর জন্য উপকারী। পাশাপাশি স্ট্রেচিং, সঠিক জুতো ব্যবহার ও ধীরে ধীরে ওয়ার্কআউটের ইনটেনসিটি বাড়ানোও গুরুত্বপূর্ণ। সিঁড়ি দিয়ে নামার সময় ব্যথা, দীর্ঘক্ষণ বসে থাকার পর হাঁটু শক্ত হয়ে যাওয়া, ক্লিকিং শব্দ বা হালকা ফোলাভাব-এগুলো হাঁটুর সমস্যার প্রাথমিক ইঙ্গিত হতে পারে। অনেক সময় এক্সরে বা এমআরআইয়ের শুরুতে সমস্যা ধরা না পড়লেও ভিতরে ভিতরে ক্ষয় শুরু হতে পারে। ফিটনেস মানে শুধু বেশি ওয়ার্কআউট নয়, সঠিকভাবে শরীরচর্চা করাও সমান জরুরি। তাই ৩০-এর পর শরীরের সংকেত উপেক্ষা না করে সচেতন হওয়াই হতে পারে ভবিষ্যতের হাঁটুর সমস্যার সবচেয়ে বড় প্রতিরোধ এমনটাই জানিয়েছেন চিকিৎসকমহল।

দুর্ধর্ষ ফিচার সহ OPPO আনল শক্তিশালী Reno 16 সিরিজ, জানুন দাম

পুলিশে বদলির নয়া পোর্টাল খলছে রাজ্য সরকার, কাদের জন্য এই সুখবর?‌

বর্ষার সৌন্দর্যে মুগ্ধ করবে ভারতের ৮ সেরা ট্রেকিং গন্তব্য

ব্যাকওয়াটার আর খাবারের স্বর্গ, ঘুরে আসুন কেরলের প্রাণকেন্দ্র কোচি

নজরকাড়া দামে স্যামসাং গ্যালাক্সি A57, মন জিততে পারবে মধ্যবিত্তের ?

বাজারের চেয়ে ১৫ হাজার টাকা দামে সস্তা, লঞ্চ হল স্টাইলিশ ইলেকট্রিক বাইক

গুজরাতে এমন পাহাড়ি শহরও আছে জানতেন? প্রকৃতি, ঝর্না আর মেঘের দেশে ঘুরে আসুন

গরমে দীর্ঘক্ষণ সুগন্ধ ধরে রাখতে পারে আতর নাকি পারফিউম! কী বলছেন বিশেষজ্ঞরা?

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

৩০ পেরোনোর পরে শরীরচর্চায় এই ভুলগুলোই ডেকে আনতে পারে হাঁটুর সমস্যা

দুর্বল হজমশক্তি নষ্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতা? সতর্ক করলেন চিকিৎসকরা

জানলা বা বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করলেই নিরাপদ নয় শিশুরা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা