বসন্তে হাওয়া বদল করবেন ভাবছেন? রইল গন্তব্যের খোঁজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দোলের ছুটিতে বাংলার বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন বাঙালি। আসলে পশ্চিমবঙ্গের প্রান্তিক এলাকাগুলিতে বসন্ত তার এমন সৌন্দর্যের ডালি সাজিয়ে নিয়ে থাকে তাতে ঘরে মন টেঁকাটাই দায়। দোলে বেড়াতে যাওয়ার কথা উঠলেই প্রথমে মনে হয় শান্তিনিকেতনের কথা। কিন্তু যারা অনেকবার দোলে শান্তিনিকেতন গিয়েছেন। কিংবা শান্তিনিকেতন ছাড়া আরও অন্য কোথাও বেড়াতে যেতে চাইছেন তাঁদের জন্য রইল আরও কিছু ডেস্টিনেশনের খোঁজ এই বাংলার। যা বসন্তে আপনাকে মুগ্ধ করবে।

গিরিডিঃ সহজপাঠের সেই পংক্তি মনে আছে? ”উশ্রী নদীর ঝর্না দেখতে যাব, দিনটা বড় বিশ্রী”। সেই নদি এই গিরিডিতেই অবস্থিত। হাওয়াবদল করতে আসার জন্য গিরিডি একেবারে সঠিক জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সুনির্মল বসু, নলিনীরঞ্জন সরকার, জগদীশচন্দ্র বসু প্রত্যেকের কাছেই হাওয়া বদলের জন্য পছন্দের জায়গা ছিল গিরিডি। উশ্রী নদী ছাড়াও এখানে দর্শনীয় স্থান বলতে রয়েছে পরেশনাথ মন্দির, জৈন মিউজিয়াম, রাণী সতী মন্দির ইত্যাদি। স্বাথ্য ভালো রাখতে হাওয়া বদলের জন্য ও বসন্তে খানিক বেরিয়ে আসার জন্য গিরিডি মোক্ষম স্থান।

মুকুটমণিপুরঃ  দোলে যারা বাইরে বেড়াতে যেতে ভালোবাসেন তাঁদের জন্য মুকুটমণিপুর হল আদর্শ জায়গা। যারা আবার অ্যাডভেঞ্চার ভালবাসেন তাঁরা বাইকে করে অনেকসময় এই রাস্তা পাড়ি দিতে পছন্দ করেন। অথবা ট্রেনে করে বাঁকুড়ায় নেমে সেখান থেকে বাস বা গাড়িতে করে পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। এই সময় বাঁকুড়া ও মুকুটমণিপুরের প্রাকৃতিক দৃশ্য সত্যিই চোখে পড়ার মত। তাই দোলে এবার আপনার গন্তব্য হতেই পারে মুকুটমণিপুর।

বড়ন্তিঃ শাল, শিমুল, পলাশে ঘেরা বড়ন্তির সৌন্দর্য এই বসন্তে এককথায় অবর্ণনীয়।  যারা প্রাকৃতিক দৃশ্য মন দিয়ে উপভোগ করতে ভালবাসেন তাঁদের জন্য পুরুলিয়ার বড়ন্তি একেবারে সঠিক জায়গা। গাড়িতে করে তো পৌঁছাতেই পারেন কিন্তু যদি ট্রেনে যেতে চান তাহলে ট্রেনে করে আসানসোল পৌঁছে সেখান থেকে আদ্রাগামী ট্রেনে আদ্রা পৌঁছে যান বড়ন্তি।

জিভে জল আনতে বানিয়ে ফেলুন পটোল চিংড়ির দোরমা, রইল রেসিপি

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২