হার্ট থেকে শুরু করে মস্তিষ্ক, সমাধান লুকিয়ে এই ৩ প্রাণায়ামেই

Share:

নিজস্ব প্রতিনিধি : সারাদিন ধরে ব্যস্ততায় কাটে আমাদের দিন। এতটুকুও সময় নেই আলাদা করে হার্টের বিষয়ে ভাবতে। কিন্তু হার্টের সুস্থতা জরুরী একথা বলছেন বিশেষজ্ঞরা। তাই তাই কাজের ফাঁকে সময় করে কিছু প্রাণায়ামের ভরসা রাখতেই পারেন। নিয়ম করে প্রাণায়াম করলে হার্টের সুস্থতা শুধু নয় মনেও শান্তি আসে। হতাশা থেকেও মুক্তি দেয় এই প্রাণায়াম। নিয়মিত প্রাণায়াম করলে রক্ত চলাচল বাড়ে। মনোযোগ বৃদ্ধি পায়। মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। শরীর ও মন ভাল রাখে।

ভ্রামরী : এই প্রাণায়ামেই আছে নানান রোগের সমাধান। বিশেষ করে যাঁদের ঘুম সংক্রান্ত সমস্যা থাকে। ১)এটি অনিদ্রা দূর করতে সাহায্য করে ২) শ্রবণশক্তি বাড়িয়ে তোলে ৩)মেয়েদের মাসিক চক্র থেকে শুরু করে প্রজনন সংক্রান্ত সমস্যা দূর করে ৪) ঠান্ডা লাগা, নাক বন্ধ হয়ে যাওয়া দুর করে।

কীভাবে করবেন : প্রথমে পদ্মাসন আসনে বসুন। হালকা অনুভব করুন। সোজা হয়ে বসে চোখ বন্ধ করে আরামদায়ক অবস্থায় রাখুন পুরো শরীরকে। এই প্রাণায়ামের সময় দুই ঠোঁট জোড়া অবস্থায় রাখলেও মুখের ভিতর দাঁতের দুই পাটির মাঝে সামান্য ফাঁক রাখতে হবে। দুই হাতের কনুই ভাঁজ করে তাদের দুই কানের কাছে নিয়ে তর্জনী ও মধ্যমা দিয়ে কানের গহ্বর বন্ধ করে দিন।তবে কানের ভিতরে কোনও আঙুল প্রবেশ করানো যাবে না। গভীর মনোযোগ দিন শ্বাস প্রশ্বাসের উপর।

কপালভাতি : ১) এটি চোখের নিচে কালি পড়া থেকে মুক্তি দেয় ২) বুকজ্বালা, গ্যাস, অম্বল দূর করে।৩) ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে ৪) মনকে রিফ্রেশ করে

কীভাবে করবেন : আরামদায়ক আসনের ভঙ্গিতে বসুন, মাথা ও মেরুদণ্ড সোজা রাখুন। চোখ বন্ধ করে আরামদায়ক অবস্থায় রাখুন গোটা শরীর। শ্বাস ছাড়ার সময় পেটের পেশির উপর চাপ দিতে হবে। দ্রুত শ্বাস নিতে ও ছাড়তে হয়। এই ভাবে ১০ বার করতে হবে।এই পদ্ধতি অভ্যাসের পর ২ মিনিট করে স্বাভাবিক শ্বাস নেওয়া ও ছাড়তে হবে।

অনুলোম-বিলোম :  ১) শ্বাসযন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় ২) মনোযোগ বাড়িয়ে তোলে ৩) ভাবনাশক্তি ও স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে

কীভাবে করবেন : অনুলোমের ক্ষেত্রে এক দিকের নাক বন্ধ থাকবে। প্রথমে ডান দিকের নাকের ছিদ্র চেপে ধরে, বাঁ দিক দিয়ে শ্বাস নেওয়া ও ছাড়ার কাজ করতে হবে। পরে বাঁ দিকের নাকের ছিদ্র চেপে ধরে, ডান দিক দিয়ে শ্বাস গ্রহণ ও বর্জনের অভ্যাস করতে হবে। শ্বাস নেওয়া ও ছাড়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে হবে তিন ধাপে। প্রথমে কিছুটা শ্বাস নিয়ে দু’ সেকেণ্ড থেমে ফের শ্বাস নিতে হবে, তার পর আবার দু’সেকেণ্ড থেমে পুরো শ্বাস গ্রহণ করতে হবে। শ্বাস ছাড়ার সময়ও বজায় রাখতে হবে এই নিয়ম। বিলোমের বেলায় দুই নাক দিয়েই একই সঙ্গে স্বাভাবিক ভাবেই শ্বাস নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, স্বাস্থ্যঝুঁকি থাকলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিন।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী