মাছের ছাল ফেলে দেন ? জেনে নিন এটি শরীরের জন্য ভাল না খারাপ

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলায় একটা প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া কি চলে নাকি। বিয়েবাড়ি হোক বা অনুষ্ঠানবাড়ি পাত পেরে মাছ খাওয়ার অভ্যেস চিরকালই। মাছ খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই আছে। আবার অনেকই আছেন যারা মাছের ছাল খেতে ভালবাসেন, অনেকেই আবার ফেলে দেন। তবে আপনি কি জানেন মাছের ছাল খাওয়া কী শরীরের জন্য ভাল ? জেনে নিন তবে।

মাছের ছাল ফেলে দেওয়ার কারণ হিসেবে অনেকে মনে করেন যে, মাছ যেহেতু নোংরা জলে জন্মায়, ফলে ছালে অনেক ধরনের জীবাণু থাকে। তাই অনেকেই মাছের ছাল এড়িয়ে যান। তবে এই ধারণা সঠিক নয়।

পুষ্টিবিদেরা জানাচ্ছেন, মাছে রয়েছে প্রথম শ্রেণির প্রোটিন। তাই দেহে প্রোটিনের ঘাটতি মেটাতে চাইলে মাছ খেতেই পারেন। এছাড়া এতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভাণ্ডার। তাই নিয়মিত মাছ খেলে ব্রেন ও হার্ট ভালো থাকে।মাছের ছালে থাকে নানাধরনের পুষ্টিগুণ।

বেশিরভাগ মাছই পুষ্টির ভান্ডার। এতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন বি-১২ এবং ভিটামিন ডি। এছাড়া থাকে সেলেনিয়াম ও টরিন নামক উপাদান।

মাছের ছাল খাওয়া উপকারী কেন :

নতুন কোষ তৈরি : মাছের ছালে রয়েছে প্রোটিনের ভাণ্ডার। নতুন কোষ তৈরিতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা : নিয়মিত মাছের ছাল খেলে বাড়বে ইমিউনিটিও।

ব্রেনের কার্যক্ষমতা :  এতে উপস্থিত রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা ব্রেনের কার্যক্ষমতা বাড়ায়।

মজবুত হাড় : মাছের ছালে মজুত থাকা ভিটামিন ডি হাড়কে করে শক্তপোক্ত।

ঝলমলে ত্বক : এতে থাকা ভিটামিন ই ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। মাছের ছালে থাকা কোলাজেন উপাদানও চুল ও ত্বক ঝলমলে রাখে।

সচেতনতা : তবে তেলাপিয়া জাতীয় মাছের ছাল না খাওয়াই ভালো। বড় সাইজের মাছ, বিশেষ করে, ২ কেজির উপরের মাছের ছাল না খাওয়াই ভাল।

আপনার ডায়টে মাছ কিংবা মাছের ছাল রাখবেন কিনা এই বিষয়ে পুষ্টিবিদের পারমর্শ নিন। 

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

মন পরিষ্কার রাখুন, আপনার কথাবার্তায় ‘বস’ আকৃষ্ট হবে, কর্মক্ষেত্রে বেতন বাড়বে

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন