মুখের জেল্লা ফেরাতে ব্যবহার করুন কমলালেবুর খোসা, জেনে নিন পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কমলালেবু না খেলে বাঙালির শীতকাল আসে না। শীতের এই কয়েকটা মাস চুটিয়ে কমলালেবু  খাওয়ার সময়। তাই কমলালেবু খেয়ে খোসা জমানো শুরু করুন। কারণ, এই খোসা রূপচর্চার জন্য খুবই জরুরী। কমলালেবুর মধ্যে থাকা ভিটামিন সি ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে, কমলালেবুর খোসা ত্বকের আনবে সতেজতা। তাই শীতকালে নিজেকে সুন্দর রাখতে বাড়িতেই  বানিয়ে ফেলুন এই সুন্দর ফেস প্যাক। জেনে নিন পদ্ধতি-

ফেস প্যাকঃ আপনাকে  কমলালেবুর খোসাগুলো শুকনো তাওয়ায় হালকা আঁচে নাড়িয়ে নিতে হবে। তারপর রোদে দিয়ে শুকিয়ে নিন কয়েকদিন। এবার সেই খোসা শুকনো হয়ে এলে তা আপনি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিন। আপনার ফেসপ্যাকের উপকরণ তৈরি। এটি আপনি একটি শিশিতে সংগ্রহ করে রাখতে পারেন। অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন।

কমলালেবু এবং চন্দনঃ এর জন্য আপনার প্রয়োজন এক টেবিল চামচ কমলালেবুর খোসার পাউডার। এক টেবিল চামচ চন্দনের গুঁড়ো নিন। এর সঙ্গে এক টেবিল চামচ ওয়ালনাট বা কাঠবাদামের গুঁড়ো মিশিয়ে দিন। এবার এর সঙ্গে ২-৩ টেবিল চামচ গোলাপ জল মেশাতে হবে। প্রতিটি উপাদান ভালো করে মিশিয়ে নিন। একটি ঘন মিশ্রণ তৈরি হবে। সেটি আপনার মুখে ও গলায় ভালো করে লাগিয়ে নিন।  তারপর ১০-১৫ মিনিট পর ধুয়ে নিন। আপনার মুখে ফিরবে জেল্লা।

মুলতানি মাটির সঙ্গে কমলালেবুঃ কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে আপনি মুলতানি মাটি মিশিয়ে তৈরি করতে পারেন ফেসপ্যাক। যাঁদের ত্বকের ধরন তৈলাক্ত, তাঁরা এই ফেসপ্যাক অবশ্যই ব্যবহার করতে পারেন।

 

 

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি