চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোর আগে শুষ্ক ত্বকে জেল্লা ফেরাতে ভিটামিন সি

নিজস্ব প্রতিনিধি : বর্তমান সময়ে আবহাওয়ার জন্য ত্বক অনেক সময় শুষ্ক হয়ে যায়, আবার কখনও তৈলাক্ত হয়ে যায়। সামনেই পুজো। তাই পুজোর আগে শুষ্ক ত্বকে জেল্লা ফেরাতে চাইলে ভিটামিন সি খুব কার্যকরী। একাধিক রোগ সারাতে এই ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুষ্ক হয়ে পড়া ত্বকে জেল্লা ফেরাতেও এই কার্যকারিতা কম নয়। পাতিলেবু ও একাধিক সব্জিতে ভিটামিন সি পাওয়া যায়। ত্বকের যত্ন নিতে চাইলে  ভিটামিন সি এর ব্যবহার খুব দরকার। এই সময়ে বাতাসের আর্দ্রতা কম বেশি হবার কারণেই ত্বক ও তার স্বাভাবিক আর্দ্রতা হারায়। ত্বকের যত্ন নিতে চাইলে ভিটামিনের খুব প্রয়োজন। ভিটামিন সি সবথেকে বেশি কার্যকর হয় ত্বকের ক্ষেত্রে।

ত্বকের বলিরেখা কমাতে চাইলে ভিটামিন সি দারুণভাবে কাজ করে। এই ভিটামিনের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এই উপাদানগুলি ত্বককে উজ্জ্বল রাখতে ব্রণ দূর করতে, ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে। কিন্তু প্রশ্ন উঠছে কোনও সময় ব্যবহার করবেন এই ভিটামিন সি। প্রতিদিন সকাল বেলা বা রাতের বেলা যে কোনও সময় এই ভিটামিন ব্যবহার করা যায়। এই ভিটামিন ব্যবহার করার পর ভালোভাবে কিছু সময় দিতে হবে যাতে ত্বকের সঙ্গে এটি ভালোভাবে মিশে যায়। ভিটামিন সি-র ময়েশ্চারাইজার, সিরাম, মাস্ক ব্যবহার করতে পারেন। তবে শুধুমাত্র ভিটামিন সি নয় তার সঙ্গে বিভিন্ন ধরনের উপকরণ মিশিয়ে প্রসাধনী বেছে নিতে পারেন। ভিটামিন সি এবং ফেরুলিক অ্যাসিড মিশ্রিত প্রসাধনী ব্যবহার করলে ত্বক ভালো থাকে।

রাতে সিরাম ব্যবহার করা ভাল। সকালে ব্যবহার করলে তার উপরে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। সেক্ষেত্রে, প্রথমেই মুখ মৃদু ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন। তার পর ব্যবহার করুন স্ক্রাবার। টোনার মাখার পরে কয়েক ফোঁটা ভিটামিন সি সিরাম মেখে নিন। এর পরে ময়েশ্চাইরাইজার ব্যবহার করতে পারেন। প্রতিদিন ভিটামিন সি ব্যবহার করলে বলিরেখা দূর হবে।

Published by:

Share Link:

More Releted News:

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ