জুতোর দুর্গন্ধ থেকে মুক্তি পেতে চান, জেনে নিন কয়েকটি ঘরোয়া টোটকা

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্ম হোক বা শীত যেকোনো ঋতুতেই জুতা খোলার পর দুর্গন্ধ বেরোবেই। তবে গ্রীষ্মকালে এটি বেশি চোখে পড়ে। কারণ তীব্র রোদের ফলে গায়ে ঘামের পাশাপাশি পায়েও ঘাম হয়। আর পা ঢাকা জুতো পরলে তো আর কথাই নেই। পা ঘেমে সেখান থেকে দুর্গন্ধ বেরোয়। যা আমাদেরকে খুবই বিব্রত করে। জুতোর দুর্গন্ধের সমস্যায় নারী-পুরুষ উভয়েই ভোগেন। এমনকী জুতা ঠিক মতো পরিষ্কার করার পরেও জুতোয় দুর্গন্ধ রয়েই যায়। আর গরমে এই সমস্যা আরও বেড়ে যায়। ভাবছেন তো কি করে এই সমস্যার সমাধান করবেন? চিন্তা নেই কিছু ঘরোয়া টোটকা এই সমস্যার থেকে আপনাকে সহজে মুক্ত করতে পারে।

১. কিছু ফল নিন জুতার গন্ধ দূর করতে। কমলা, মৌসাম্বি লেবুর খোসা রোজ রাতে জুতার ভেতরে রেখে দিন। সকালে তুলে ফেলুন, জুতো পরুন। তাহলে দেখবেন জুতোর গন্ধ আর বেরোচ্ছে না।

২. দেবদারু গাছের কাঠে ছত্রাকবিরোধী। তাই জুতোর গন্ধ দূর করতে চাইলে সারারাত জুতোর মধ্যে দেবদারু কাঠ রেখে দিন। আঁটসাঁট জুতো ব্যবহার করলে সুতির মোজা ব্যবহার করুন সবসময়েই।

৩. এছাড়া বাইরে থেকে বাড়িতে ফিরে জুতায় প্রথমেই জীবাণুনাশক স্প্রে করুন। কারণ গরমের কারণে জুতোয় গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া তৈরি হয়। তাই জীবাণুনাশক স্প্রে করলে সেগুলো নষ্ট হয়ে যায়। এছাড়া পায়ে ডিওডোরেন্ট ব্যবহার করুন। তাতে খুব সহজেই দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস হয়ে যায়।

৪. ঠান্ডা আবহাওয়া ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মাতে পারেনা, তাই জুতো সব সময়েই একটি শীতল বা শুকনো ঘরে রাখুন, তাহলে ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ হবে এবং জুতোয় দুর্গন্ধ হবে না।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত