পিঙ্ক সল্ট নাকি সাদা নুন, স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নুন ছাড়া রান্নার স্বাদ যেন অসম্পূর্ণ। তবে শুধু স্বাদ বাড়াতেই নয়, শরীরের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখতেও নুনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই নুনই যদি অতিরিক্ত বা কম খাওয়া হয়, তা হলে দেখা দিতে পারে একাধিক শারীরিক সমস্যা। তাই এখন অনেকেই সাধারণ সাদা নুনের পরিবর্তে পিঙ্ক সল্ট বা গোলাপি নুনের দিকে ঝুঁকছেন। কিন্তু সত্যিই কি পিঙ্ক সল্ট বেশি স্বাস্থ্যকর? চিকিৎসকদের মতামত কী বলছে, জেনে নিন-

সাদা নুনে কী থাকে?
আয়োডিন ও সোডিয়াম থাকে। আয়োডিন থাইরয়েডের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পিঙ্ক সল্টে কী থাকে?
সোডিয়ামের পাশাপাশি আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের মতো অল্প পরিমাণ প্রাকৃতিক খনিজ উপাদান থাকে।

কোন নুনে সোডিয়াম বেশি?
সাদা নুনে সোডিয়ামের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। পিঙ্ক সল্টে সামান্য কম হলেও পার্থক্য খুব বেশি নয়।

আয়োডিনের জন্য কোনটি ভালো?
সাদা নুন। কারণ এতে অতিরিক্ত আয়োডিন যোগ করা হয়, যা শরীরে আয়োডিনের ঘাটতি পূরণে সাহায্য করে।

প্রাকৃতিক খনিজের দিক থেকে কোনটি এগিয়ে?
পিঙ্ক সল্ট। এতে কয়েক ধরনের প্রাকৃতিক খনিজ থাকলেও সেগুলির পরিমাণ খুবই কম।

উচ্চ রক্তচাপের ক্ষেত্রে কোনটি ভালো?
কোনও নুনই অতিরিক্ত খাওয়া উচিত নয়। সাদা নুন বা পিঙ্ক সল্ট, দু’টিতেই সোডিয়াম থাকে, তাই অতিরিক্ত গ্রহণে রক্তচাপ বাড়তে পারে।

সবচেয়ে উপকারী কোনটি?
চিকিৎসকদের মতে, সাধারণ মানুষের জন্য আয়োডিনযুক্ত সাদা নুনই বেশি উপকারী। কারণ এটি আয়োডিনের চাহিদা পূরণ করে। নুন যেটাই খান না কেন, পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতিরিক্ত নুন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের