অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

Share:

নিজস্ব প্রতিনিধি: কারও পছন্দ ইন্ডোর প্ল্যান্ট, আবার কেউ পছন্দ করেন সাজানো ফুলের বাগান। যদিও ইন্ডোর প্ল্যান্টের তুলনায় বেশি পরিচর্যা করতে হয় ফুলের গাছের। একফালি বারান্দাতে ফুলের গাছ বসালেও খাটুনির শেষ থাকে না। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। রোদের তাপে শুকিয়ে যাচ্ছে গাছও। তাই এই সময়ে গাছ বাঁচাতে বেশি পরিমাণ প্রয়োজন জল। অনেককেই সেই শখের বাগানে কাজের চাপে নিয়মিত জল দিতে হিমশিম খেতে হয়।

অথবা সপরিবারে কয়েক দিনের জন্য বাইরে বেড়াতে গিয়েছেন, তখন গাছের চিন্তায় মন ব্যাকুল হয়ে থাকে? পরিচর্যা ও জলের অভাবে শখের গাছ শুকিয়ে যায়। এবার এই সমস্যার এক অভিনব ও ডিজিটাল সমাধান বের করে তাক লাগিয়ে দিয়েছেন পূর্ব বর্ধমানের বাসিন্দা সনৎ কুমার সিংহ। নিজের বাড়ির ছাদেই তৈরি করে ফেলেছেন স্মার্ট গার্ডেন।

জানা গিয়েছে, বর্ধমান শহরের ঝাপানতলা এলাকার বাসিন্দা সনৎ সিংহ। তিনি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বর্ধমান কৃষি খামারের কৃষি কলেজ সেখানে অফিস সুপারিন্টেন্ডেন্ট। ছোটবেলা থেকেই বাগান করার নেশা তাঁর। তাই বাড়ির ছাদে এবং বাগান বাড়িতে বর্তমানে ছোট-বড় মিলিয়ে বিভিন্ন রকমের গাছ রয়েছে। কিন্তু কর্ম ব্যস্ততা বা মাঝেমধ্যে বাড়ির বাইরে যাওয়ার কারণে গাছের পরিচর্যায় সমস্যা দেখা দিত। অনেক সময় জলের অভাবে শুকিয়ে যেত প্রিয় গাছগুলি। তাই উপস্থিত না থেকেও গাছে জল দেওয়ার জন্য একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলেন তিনি।

এরপর সনৎ তাঁর এক বন্ধুর পরামর্শে গাছে জল দেওয়ার জন্য ওয়াইফাই সেট-আপ বসান। মোবাইলে একটা অ্যাপের মাধ্যমে কানেক্ট করা হয়। প্রতিটা টবের মধ্যে পাইপ লাগানো আছে। অ্যাপ অন করলেই পাইপের মাধ্যমে জল টবগুলিতে পৌঁছে যায়। শুধু বেড়াতে যাওয়াই নয়, বাড়ির বাইরে বেরোলেও ঠিকমতো পরিচর্যায় থাকবে ছাদ-বাগান।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস