আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাঁসফাঁস গরম থেকে বাঁচতে কোথায় যাবেন ভাবছেন! জায়গা আছে আপনার কাছেপিঠেই

নিজস্ব প্রতিনিধি: মাঝেমাঝে কয়েক পশলা বৃষ্টির দেখা মিললেও গরম কমার একদম নামগন্ধ নেই। বরং মেঘলা আকাশ বেশি গরম বাড়ায়। তেমনি সকালের দিকে রোদ যেন মাথাচারা দিয়ে উঠছে। জাঁকিয়ে পড়ছে গরম ক্রমশ। মাঝে মধ্যে ধুমধাম করে বৃষ্টি নামলেও সকালে উঠে ঠিক যে কে সে। চাঁদি ফাটা রোদে একেবারে নাজেহাল বঙ্গবাসী। এদিকে বৈশাখ মাস চলে যাচ্ছে তাও কালবৈশাখীরও তেমন দেখা নেই। এখন শুধু অপেক্ষা কবে, বর্ষা ঢুকবে বঙ্গে। কিন্তু বর্ষা ঢুকতে এখনও খানিকটা দেরি। তাই এখন গরম থেকে বাঁচতে একমাত্র ভরসা এসি। তাই বাড়িতে কিংবা অফিসে এসিতে থাকলে কোনো কথাই নেই। কিন্তু বাতানুকূল যন্ত্র থেকে বেরোতে ফের যে কে সে। ঘেমে নেয়ে একাকার অবস্থা। এ দিকে আবার রাজ্যে গরম পড়েছে। তাই এবার কলকাতার হাঁসফাঁসে গরম থেকে মুক্তি পেতে ঘুরে আসুন কলকাতার কাছেপিঠে কোথাও থেকে। কোথায় যেতে পারেন?

একে তো অযোধ্যা পাহাড়ে যেতে পারেন, যা কিনা কলকাতা থেকে মাত্র ২৮৬ কিলোমিটার দূরে অবস্থিত। গরম থেকে একটু বাঁচতে এবং নিজেকে রিফ্রেশড করতে বেরিয়ে পড়ুন আজই। অযোধ্যা পাহাড়ের চারপাশে রয়েছে সবুজে মোড়া। তাই সপ্তাহান্তে এমন একটি শান্ত, নিরিবিলি পাহাড়ি পরিবেশে কাটিয়ে আসতেই পারেন। পাহাড়ের বুকে শীতল, স্বচ্ছ জলের ঝিল, মাটির সোঁদা গন্ধ, ঘাসের গালিচা মোড়া শাল-সেগুনের ভিড়ে নিজের পরিবারের সঙ্গে ছোট্ট একটা ভ্রমণ কিন্তু সারা জীবনে স্মৃতি হয়ে থেকে যাবে। এবার আসি কি ভাবে যাবেন সেই প্রসঙ্গে।

হাওড়া থেকে হাওড়া-রাঁচি ইন্টারসিটি বা হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস কিংবা হাওড়া লালমাটি এক্সপ্রেসে চেপে পৌঁছে যান পুরুলিয়া। আর স্টেশনে নেমেই দেখবেন বাইরে অযোধ্যা পাহাড় যাওয়ার বাস, সেই গাড়িতে উঠে পড়ুন। থাকার জন্যে ভাবতে হবে না। অযোধ্যা পাহাড়ের কাছে অনেকগুলি লজ আছে, যা আগে থেকে তা বুকিং করে রাখতে পারেন। সেগুলির কোনও একটিতে রাত্রিবাস করে ট্রিপ টিকে ভালমতন এনজয় করতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

মে মাসে একাধিক ট্রেনের রুট পরিবর্তন, ভ্রমণের আগে সম্পূর্ণ তালিকা দেখে নিন

কর্মক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন? ৫ লক্ষণেই রয়েছে ইঙ্গিত

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ