আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

কাশ্মীর যাওয়ায় বাধা, দুঃখ ভুলে সঙ্গীর সঙ্গে ঘুরে আসুন এই সমস্ত জায়গায়

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরে স্বপ্ন দেখে কাশ্মীরের প্ল্যান করেছিলেন। কিন্তু শেষে এসে সব ভেস্তে গেল তাই না? দু’চোখ ভরে কাশ্মীর দেখা হল না। কিন্তু কী আর করবেন পহেলগাঁও জঙ্গিহানার পর সকলেই বাতিল করছেন কাশ্মীর যাওয়ার প্ল্যান। যার ফলে সেখানকার পর্যটক ভিত্তিক সমস্ত ব্যবসা মাটিতে মিশে গিয়েছে। তবে কাশ্মীরে যেতে পাড়ছেন তো কী হয়ছে অন্য কোথাও তো যাওয়া যেতেই পারে। তাই মন দুঃখ নিয়ে বাড়িতে বসে না থেকে কাশ্মীরের বিকল্প হিসেবে ঘুরে আসুন এই সমস্ত জায়গা থেকে। এক ঝলকে দেখে নিন এই অপূর্ব জায়গাগুলি।

মুন্নার

মুন্নার খুব জনপ্রিয় একটি জায়গা। এখানে প্রায় সারা বছরই শীত থাকে। এর উচ্চতা ৫,২০০ ফুট। এখানকার অপূর্ব সবুজ চা বাগান, দারুণ মশলা বাগান, ঘন জঙ্গল, মুগ্ধ করা ঝরনা, পাহাড়ি নদী নিয়ে মুন্নারের তুলনা হয় না। তবে মুন্নার যাওয়ার রাস্তাতেই প্রথম দেখতে পাবেন ভালোরা জলপ্রপাত। তার থেকে আবার ১৩ কিলোমিটার দূরে গেলেই পেয়ে যাবেন মাট্টুপেটি জলাধার। সেটা কিন্তু ভুলেও মিস করবেন না। ওই জলে নৌকাও ভেসে বেড়ায়।

তাওয়াং, অরুণাচল প্রদেশ

পাহাড় দিকে তাকালে মনের কষ্ট এক নিমেষে যেন কোথায় হাওয়া হয় যায়। সারা বছরের কাজের চাপ থেকে কয়েক দিনের ছুটি নিয়ে ঘুরে আসুন এই স্থান থেকে। মাইলের পর মাইল পাবেন সবুজ পাহাড়। উপরে তাকালেই ঝকঝকে নীল আকাশ। পাশ থেকে বয়ে যাওয়া পাহাড়ি ঝরনা। সব মিলে মিশে এক অনন্য এই অরুণাচল প্রদেশ। তবে অরুণাচলের জিরো উপত্যকার কাছে সুইজারল্যান্ডও হার মেনে যায়। কাশ্মীর না যেতে পারার দুঃখ খুব সহজেই ভুলিয়ে দেবে বমডিলা, বুম লা পাস, ইটানগর, মেচুকা উপত্যকাগুলি।

কুর্গ, কর্নাটক

অপূর্ব সৌন্দর্যের নিয়ে দাঁড়িয়ে থাকা কুর্গকে ভারতের স্কটল্যান্ড বলেই সকলে চেনে। কর্নাটকের জনপ্রিয় একটি শৈলশহর কুর্গ। ঢেউ খেলানো পাহাড়, ঝরনায় ঘেরা কুর্গ দেখতে পর্যটকের ভিড়। এখানে এলে অবশ্যই দেখবেন মাদিকেরি দুর্গ, অ্যাবে জলপ্রপাত, ইরুপু ঝরনা, হোন্নামোনা হ্রদ, মাল্লালি জলপ্রপাত।

Published by:

Share Link:

More Releted News:

চল্লিশ পেরোলেই কেন বাড়াতে হবে প্রোটিন, সুস্থ বার্ধক্যের চাবিকাঠি জানুন

হাজার চেষ্টা করেও স্মোকি আই লুক করতে পারছেন না? সহজ উপায়ের হদিশ রইল

ফেলে দেওয়ার আগে ভাবুন! তরমুজের খোসা আর বীজেও লুকিয়ে আছে স্বাস্থ্যের গোপন চাবিকাঠি

তরমুজ খাচ্ছেন? এই ৫ খাবারের সঙ্গে খেলেই বিপদ!

ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন, বুঝতে পারবেন কোন ইঙ্গিতে?

নিরামিষ নাকি আমিষ! কোন খাবার দিয়ে দিন শুরু হয় গুগলের CEO সুন্দর পিচাইয়ের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ