পঞ্চম দফায় ২৬ আসনে ‘লাল সতর্কতা’, তালিকায় বনগাঁ, ব্যারাকপুর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অষ্টাদশ লোকসভা নির্বাচন ক্রমশই শেষের দিকে। সোমবার (২০ মে) পঞ্চম দফার ভোট হচ্ছে। দেশের ছয় রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯ আসনে ভোট নেওয়া হবে। পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে পঞ্চম দফার ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কার্যত কেন্দ্রের শাসক দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ’র সঙ্গে বিরোধী ইন্ডিয়া জোটের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা।

ভোট পঞ্চমীতেও ‘দাগি’ প্রার্থীদের দাপট অব্যাহত। ভোট পরীক্ষায় অবতীর্ণ হতে চলা ৬৯৫ প্রার্থীর মধ্যে ১৫৭ জনই বিভিন্ন ফৌজদারি মামলায় হয় অভিযুক্ত, না হলে দোষী সাব্যস্ত। তার মধ্যে খুন, খুনের চেষ্টা, ধর্ষণ এবং ঘৃণ্য ভাষণ দেওয়ার মতো গুরুতর অপরাধ রয়েছে। ফলে নির্বাচনের দিনে ওই সব ‘দাগি’রা যে কেন্দ্রে প্রার্থী হয়েছেন, সেখানে অশান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। ফলে নির্বাচন কমিশনের তরফে আগাম সতর্কতামূডক ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কেন্দ্রগুলিতে তিন বা ততোধিক প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে সেই সব আসনগুলিকে ‘লাল সতর্কতা’ কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে। ৪৯ আসনের মধ্যে ২৬ আসনকেই ‘লাল সতর্কতা’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।  

সবাধিক ‘লাল সতর্কতা’ কেন্দ্র রয়েছে মহারাষ্ট্রে। ওই রাজ্যের ১৩ আসনে পঞ্চম দফায় ভোট হচ্ছে। তার মধ্যে ১১ আসনকেই ‘লাল সতর্কতা’ কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশের ৬টি, পশ্চিমবঙ্গের তিনটি, ঝাড়খণ্ডের তিনটি, ওড়িশার দুটি এবং বিহারের একটি আসনকে ‘লাল সতর্কতা’ কেন্দ্র ঘোষণা করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ‘লাল সতর্কতা’ কেন্দ্রগুলির তালিকা-

মহারাষ্ট্র

১) নাসিক

২) ধুলে

৩) ভিওয়ান্ডি

৪) মুম্বই উত্তর-মধ্য

৫) মুম্বই দক্ষিণ

৬) মুম্বই উত্তর-পশ্চিম

৭) মুম্বই উত্তর-পূর্ব

৮) মুম্বই উত্তর

৯)) কল্যাণ

১০) থানে

১১) পালঘর

 

পশ্চিমবঙ্গ

১) বনগাঁ

২) ব্যারাকপুর

৩) হাওড়া

 

উত্তরপ্রদেশ

১) বান্দা

২) গোন্ডা

৩) রায়বরেলি

৪) লখনউ

৫) ফৈজাবাদ

৬) মোহিনীগঞ্জ

 

ঝাড়খণ্ড

১) হাজারিবাগ

২) কোডামা

৩) ছাতরা

ওড়িশা

১) বোলাঙ্গির

২) সুন্দরগড়

বিহার

১) মুজফফরপুর

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই