বাংলাদেশিকে খুনের দায়ে সৌদিতে ৫ পাক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ডাকাতি করতে এসে এক বাংলাদেশি নিরাপত্তা রক্ষীকে খুনের দায়ে সাজাপ্রাপ্ত পাঁচ পাক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। গত মঙ্গলবার ওই পাঁচ পাক নাগরিকের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয়েছে।

‘গালফ নিউজ’ এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘মক্কার এক সংস্থায় ডাকাতির উদ্দেশে হানা দিয়েছিল পাঁচ পাক নাগরিক। ওই সংস্থার দুই নৈশরক্ষীকে বেঁধে রেখে লুঠপাটের চেষ্টা চালায়। ওই সময়ে বাধা দিতে গিলে বাংলাদেশি নাগরিক এক প্রহরীকে খুন করে ডাকাতরা। তদন্তে নেমে পাঁচ পাক নাগরিককে গ্রেফতার করে সৌদি পুলিশ। ডাকাতি ও খুনের অপরাধে পাঁচজনের মৃত্যুদণ্ড দেয় সৌদির দায়রা আদালত। ওই রায়ের বিরুদ্ধে পাঁচ জনই আপিল করেছিল। কিন্তু সৌদির সর্বোচ্চ আদালত ওই আবেদন খারিজ করে দেয়। এর পরেই ওই পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি প্রশাসন। তবে ফাঁসিতে ঝুলিয়ে নাকি শিরশ্ছেদ করে ওই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আর্থিক বিরোধের কারণে একজন ভারতীয়কে মুখে কীটনাশক দিয়ে হত্যার দায়ে সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাছাড়া চলতি বছরের জানুয়ারিতে সুদানের এক নাগরিককে হত্যার জন্য দোষী সাব্যস্ত চার ইথিওপিয়ানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। শুধুমাত্র চলতি বছরে সৌদি প্রশাসন ১৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি একাধিকবার মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তি কার্যকর না করার অনুরোধ জানালেও তাতে কর্ণপাত করেনি সৌদি সরকার।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর