এই মুহূর্তে




৪ মিনিটে ৫২ বার ‘সরি’ বলেও গলল না স্যারের মন, অভিমানে স্কুল বিল্ডিং থেকে ঝাঁপ ছাত্রের

নিজস্ব প্রতিনিধি: ফের শিক্ষকের বকুনি খেয়ে অভিমানে ছাত্রের আত্মহত্যার চেষ্টা! গত শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যপ্রদেশের রতলামের ডোংরে নগরে অবস্থিত একটি বেসরকারি স্কুলে এই ঘটনাটি ঘটেছে। যেখানে এক অষ্টম শ্রেণীর পড়ুয়া স্কুলের তিনতলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। এরপর তাঁকে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে সে বেঁচে গিয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল। ছাত্রটি জাতীয় স্তরের একজন স্কেটিং খেলোয়াড়ও বলে জানা গিয়েছে। কিন্তু কেন এমন ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছিল সে?

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতি বার (২৭ নভেম্বর) স্কুলে মোবাইল ফোন নিয়ে এসেছিল ছেলেটি।  ক্লাসরুমের একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছিল সে। এরপর স্কুল প্রশাসন ভিডিওটি দেখতে পান। এবং শুক্রবার তাঁর বাবা-মাকে ফোন করে স্কুলের নিয়ম লঙ্ঘনের অভিযোগ করেন। এরপর ছেলেটি তাঁর ভুল বুঝতে পেরে শিক্ষকের কাছে ক্ষমা চাইতে যায়। স্কুলের সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ১৩ বছর বয়সী ছেলেটি অধ্যক্ষের অফিসে ঢুকে তাঁর ভুলের জন্য চার মিনিটে প্রায় ৫২ বার শিক্ষককে সরি বলে। কিন্তু অধ্যক্ষ মানতে রাজি হয়নি। সে উল্টে তাঁর কেরিয়ার শেষ করার, তাকে বরখাস্ত করার এবং তার পদক কেড়ে নেওয়ার হুমকি দেন। কারণ স্কেটিংয়ে ইতিমধ্যেই সে পরিচিত এবং দুবার জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছে ছেলেটি।

তাই শিক্ষকের মুখে এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে সে। এরপর তাকে অফিস থেকে বেরিয়ে করিডোর দিয়ে উন্মত্তভাবে দৌড়তে দেখা যায়। এরপরেই সে হঠাৎ করে তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে। আশ্চর্যজনকভাবে, ছেলেটির বাবা ঠিক সেই মুহূর্তে স্কুলের ওয়েটিং এরিয়ায় বসেছিলেন। তাই সে মাত্র কয়েক মিটার দূরে কী ঘটছে তা তিনি বুঝতে পারেননি। ছেলেটির আত্মহত্যার চেষ্টার ভিডিও সবটাই স্কুলের সিসিটিভি তে ধরা পড়েছে। ছাত্রের বাবা অভিযোগ করেছেন যে, ‘আমার ছেলের সঙ্গে দেখা করার জন্য আমাকে ডাকা হয়েছিল। আমি যখন স্কুলে পৌঁছই, তখন জানতে পারি সে পড়ে গিয়েছে। এরপর আমাকে সরাসরি হাসপাতালে আসতে বলা হয়।’ তার অবস্থা এখন স্থিতিশীল। এই ঘটনার তদন্ত করা হচ্ছে। শিক্ষকদের ফোনও জব্দ করা হয়েছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে মোদির দ্বারস্থ পাকিস্তানি যুবতী

বাড়িতে অশান্তির ভয়ে বিধর্মী জাহিরের সঙ্গে প্রেমের খবর তিন মাস লুকিয়েছিলেন সোনাক্ষী

যাত্রী ভোগান্তির জের, কেন্দ্রের নির্দেশে চাকরি যাচ্ছে ইন্ডিগোর সিইও’র?

‘হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে না’, ইঙ্গিত দিলেন জয়শঙ্কর

‘বাতিল বিমানের যাত্রীদের টিকিটের দাম ফেরত দিন’, ইন্ডিগোকে কড়া হুঁশিয়ারি কেন্দ্রের

দ্য গ্রেট খালির ৩৮ বিঘা জমি দখল, তহসিলদারদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ