Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাবা যায়, প্রতিযোগিতায় জিতল ১ হাজার ১২১ কেজির দৈত্যাকার এক কুমড়ো

Share:

আন্তর্জাতিক ডেস্ক : অন্যতম পুষ্টিকর সবজি বললে মিষ্টি কুমড়োর নামটা আগে উঠে আসে। দেখতে যেমন মিষ্টি, খেতেও অত্যন্ত সুস্বাদু। একবার ভাবুন তো যদি পুরস্কার হিসেবে কুমড়ো দেওয়া হয় তবে কেমন লাগবে ? একটা নয়,১০০নয়, একেবারে ১ হাজার ১২১ কেজি ওজনের কুমড়ো! অবাক তো একটু হবেনই। তবে আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়ার মানুষ মোটেও অবাক হবে না। কেননা এই পুষ্টিকর সবজি ঘিরে নানা উৎসব-প্রতিযোগিতার আয়োজন করে থাকে তাঁরা।

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় তেমনই এক প্রতিযোগিতায় জিতেছে দৈত্যাকার এক কুমড়ো। বিশেষ এই কুমড়োর মালিক হলেন মিনেসোটার ট্রাভিস জিনজার। পেশায় ইনি হলেন একজন উদ্যানবিদ্যার শিক্ষক। তিনি এবার যে কুমড়া নিয়ে প্রতিযোগিতায় এসেছেন, সেটির ওজন ১ হাজার ১২১ কেজি! তবে এবারই প্রথম নয়, আগেও টানা তিনবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পামকিন ওয়ে-অফ প্রতিযোগিতায় জিতেছে ট্রাভিস জিনজারের কুমড়ো। সকলকে তাক লাগিয়ে দেবার মত এই কুমড়োর ওজন ও আকৃতি।

জিনজার হলেন আমেরিকার মিনেসোটার বাসিন্দা। গত বছর তিনি যে কুমড়ো নিয়ে প্রতিযোগিতায় এসেছিলেন, সেটির ওজন ছিল ১ হাজার ২৪৭ কেজি। এটা ছিল বিশ্ব রেকর্ড। ৪৪ বছর বয়সী উদ্যানবিদ্যার শিক্ষক নিজেই এবারের কুমড়ার ওজন খানিকটা কম হওয়ার কারণ জানিয়েছেন।

কুমড়োর ওজন নিয়ে জিনজার জানান, অতীতের মতো এবারও তিনি উপযুক্ত মাটি তৈরি করেছেন, মনোযোগও দিয়েছেন কুমড়া গাছে সুষম খাবার দেওয়ার দিকে। কিন্তু এবার সময়ের আগে চলে আসে শীত। সঙ্গে রেকর্ডভাঙা বৃষ্টি কুমড়ার বৃদ্ধিতে প্রভাব ফেলে। ফলে এর ওজন অনেকটা কমে গিয়েছে।

একইসঙ্গে কুমড়োর প্রতি যত্ন নেওয়া নিয়ে তিনি বলনে,দৈত্যাকার এমন কুমড়া উৎপাদন করতে বিশেষ যত্ন প্রয়োজন। এই জন্য উৎপাদনকারীকে কঠোর পরিশ্রমও করতে হয়। তিনি রাত-দিন খেটে খেতের যত্ন নিয়েছেন।

এই নিয়ে জিনজার বলেন, ‘এবার খুবই বিরূপ আবহাওয়া ছিল। যে কোনোভাবে, যেকোনো উপায়ে আমি আমার কাজ করে গেছি। এটির জন্য আমাকে বিশাল পরিশ্রম করতে হয়েছে। এবং শেষ পর্যন্ত এটা করতে পেরেছি। কিন্তু এটা যথেষ্ট ছিল না।’

উত্তর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর হাফ মুন বে’তে গত সোমবার বসেছিল এবারের আয়োজন। এটি ছিল এই প্রতিযোগিতার ৫১তম আসর। যে কুমড়োটি দ্বিতীয় হয়েছে, সেটির ওজনও কম নয়। জিনজারের কুমড়া থেকে মাত্র ৬ পাউন্ড (২ দশমিক ৭ কেজি) কম।

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বিজেপি সমর্থকদের সঙ্গে দেদার সেলফি রচনার, ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে কী বললেন?

মেখলিগঞ্জে পরাজিত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ‘জেলখাটা’ পরেশ অধিকারী

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র