অসু্স্থ বাবাকে ঠেলাগাড়িতে চাপিয়ে হাসপাতালের পথে ছেলে

অ্যাম্বুল্যান্সের দাবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, সিংগ্রৌলি: সোশ্যাল মিডিয়া ঘুরছে একটি ভিডিয়ো। ভিডিয়োতে দেখা গিয়েছে ঠেলাগাড়িতে বসে একজন অসুস্থ। গাড়ি ঠেলছে এক কিশোর। পরিচয় এরা বাবা ও ছেলে। ভাইরাল হওয়া ঘটনা মধ্যপ্রদেশের সিংগ্রৌলির। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কিশোর অ্যাম্বুল্যান্স পাঠানোর অনুরোধ করে। হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়, অ্যাম্বুল্যান্সের অভাব রয়েছে। তাই, অসুস্থ বাবাকে কাঠের তৈরি চার চাকার হাতে ঠেলা গাড়িতে বসিয়ে হাসপাতালের পথে রওনা দেয় ছেলে।

যদিও জেলা প্রশাসন সরকারি হাসপাতালে অ্যাম্বুল্যান্সের অভাবের খবর অস্বীকার করেছেন। জেলাশাসক অরুণ কুমার পার্মার জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো তাঁর চোখে পড়ে। তিনি সরকারি হাসপাতালে যোগাযোগ করেন। জানতে চান হাসপাতালে অ্যাম্বুল্যান্সের অভাব ছিল কি না। হাসপাতাল থেকে তাঁকে জানিয়ে দেওয়া হয়, অভিযোগ ঠিক নয়। কিশোর বা তাঁর পরিবারের কোনও সদস্য অ্যাম্বুল্যান্সের জন্য হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেনি।

জেলা প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কাঠের পাটাতন দেওয়া রিক্সায় ছিলেন দয়াল শাহ। দুর্ঘটনায় পায়ে চোট পেয়েছিলেন। গত ২৯ জানুয়ারি তাঁকে এখানকার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।বাড়ি থেকে  দূরত্ব মাত্র ৫০০ মিটার।

অন্যদিকে, জেলাশাসক অরুণ কুমার পার্মার জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়ো দেখে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। ব্যক্তিগতভাবেও খবর নেন। অ্যাম্বুল্যান্সের অভাব ঠিক নয়। দাবি ঘিরে সংশয়।

আরও পডুন ক্যান্সার গবেষণার জন্য টাকা তুলতে বক্সিংরিয়ে দৃষ্টিহীন

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে