স্বপ্নপূরণ, রাহুলের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন দিল্লির সবজি বিক্রেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্বপ্ন ছিল রাহুল গান্ধির সঙ্গে একটি বার দেখা করার। সোমবার দুপুরেই সেই স্বপ্নপূরণ হলো রাজধানীর আজাদপুর বাজারের সবজি বিক্রেতা রামেশ্বরের। শুধু স্বপ্নপূরণ হয়নি, উপরি পাওনা হিসেবে প্রাক্তন কংগ্রেস সভাপতির সঙ্গে দুপুরে মধ্যাহ্নভোজনও সারলেন। আর আদর্শ রাজনীতিবিদের সঙ্গে দেখা পেয়ে উচ্ছ্বসিত রামেশ্বর।

রাজধানীর আজাদপুর বাজারে সবজি বিক্রি করে সংসার চালানো রামেশ্বরের সাক্ষা‍ৎকার নিয়েছিল একটি অনলাইন সংবাদমাধ্যম। ওই সাক্ষা‍ৎকারেই নিজের দুঃখ-দুর্দশা আর নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম নিয়ে কথা বলতে গিয়ে ভাবুক হয়ে গিয়েছিলেন তিনি। রামেশ্বরের ওই সাক্ষা‍ৎকার সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। লোকসভায় কংগ্রেস সাংসদ গৌরব গগৈ আজাদপুরের সবজি বিক্রিতার অব্যক্ত যন্ত্রণার কথা তুলে ধরে মোদি সরকারকে খোঁচা দেন। ওই অনলাইন সংবাদমাধ্যমেই কথায়-কথায় রামেশ্বর জানিয়েছিলেন, তিনি রাহুল গান্ধির একজন ভক্ত। প্রাক্তন কংগ্রেস সভাপতির সঙ্গে একবার দেখা করতে চান।

আজাদপুরের রাস্তায় ঠেলারিকশায় সবজি বিক্রি করা ছাপোষা রামেশ্বরের ওই ইচ্ছের কথা কানে পৌঁছয় রাহুল গান্ধির। এর পরেই যোগাযোগ করে রামেশ্বরকে ১০ জনপথে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এদিন দুপুরেই ১০ জনপথে পৌঁছন আজাদপুরের সবজি বিক্রেতা। প্রথমে রামেশ্বরের সঙ্গে কথা বলে তার পরিবার, আয় সম্পর্কে জানতে চান রাহুল। তার পরে দুপুরে একইসঙ্গে মধ্যাহ্নভোজ সারেন। রামেশ্বরের সঙ্গে সাক্ষা‍ৎকারের ছবি নিজের ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে পোস্ট করেছেন রাহুল। সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘রামেশ্বরজি একজন প্রাণবন্ত ব্যক্তি! ওর মধ্যে কোটি কোটি ভারতীয়ের সহজাত স্বভাবের আভাস মিলেছে। যারা প্রতিকূল পরিস্থিতিতেও হাসিমুখে এগিয়ে যায় তারাই সত্যিকারের ‘ভারত ভাগ্য বিধাতা’।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক