চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০০ বছরের রীতি মেনে নবরাত্রিতে শাড়ি পরে গরবা নাচলেন পুরুষেরা

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে, শাড়িতেই নারী। তবে সম্প্রতি আহমেদাবাদে ধরা পড়লো অন্য ছবি। নবরাত্রির দিন রীতিমতো মহিলাদের পোশাক পরে গরবা নাচ পরিবেশন করতে দেখা গেলো ছেলেদের। সূত্রের খবর, প্রায় 200 বছরের পুরনো পিতৃ পুরুষের অভিশাপ ঘোচাতেই নিষ্ঠা মেনে প্রতিবছরই এই রীতি চলে আসছে। যা দেখার জন্য ভিড় জমান আশেপাশের মানুষজন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বারোট সম্প্রদায়ভুক্ত পুরুষেরা প্রতিবছর নবরাত্রির অষ্টম রাতে মহিলাদের পোশাকে সেজে ওঠেন। কারণ তাদের পূর্ব পুরুষের অভিশাপ রয়েছে, প্রতিবছর এই দিনে শাড়ি পরে গারবা নৃত্য পরিবেশন করার। আর তা মানতেই বারোট সম্প্রদায়ের পুরুষরা যুগ যুগ ধরে শেরী গরবা নামক এই বিশেষ নৃত্য পরিবেশন করে আসছেন।

প্রসঙ্গত, বারোট সম্প্রদায়ের পুরুষরা প্রতি বছর নবরাত্রির দিন সদু মাতা মন্দিরে পুজো দেন। এর একটি অন্যতম কারণ হল বহু আগে সাদু বেন নামক এক মহিলা বিপদে পড়ে সন্তান নিয়ে বারোট পুরুষদের কাছে প্রাণ ভিক্ষা চান।

মহিলার কাতর অনুরোধ সত্ত্বেও বারোট সম্প্রদায়ের ছেলেরা তাকে বাঁচানো তো দূর বরং সাদু বেনের ফুটফুটে শিশুটিকে মেরে ফেলেছিলেন। এর পর থেকেই ওই মহিলার অভিশাপে জন সমক্ষে গরবা নৃত্য পরিবেশন করতে শুরু করেন বারোট সম্প্রদায়ের পুরুষরা। তাদের বিশ্বাস, এই কাজে পূর্ব অভিশাপ ঘুচে যাওয়ার পাশাপশি পুণ্য লাভ হয়।

Published by:

Share Link:

More Releted News:

আসন পুনর্বিন্যাস বিল পাস হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ডিএমকে

পোল্ট্রি ফ্রার্মে আগুন! ঝলসে গেল ৪ হাজার মুরগি, ‘তন্দুরি চিকেন’ নিতে হুড়োহুড়ি গ্রামবাসীদের

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ