কলকাতা থেকে পায়ে হেঁটে দিল্লি! মহিলার কাণ্ডে হতবাক আনন্দ মাহিন্দ্রা

কলকাতা থেকে পায়ে হেঁটেই রাজধানী দিল্লিতে পৌঁছেছেন  গীতা বালাকৃষ্ণন নামের এক মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গাড়ি নয়, প্লেন নয়, পায়ে হেঁটে প্রায় ১৭০০ কিলোমিটার পথ অতিক্রম। সম্প্রতি কলকাতা থেকে পায়ে হেঁটেই রাজধানী দিল্লিতে পৌঁছেছেন  গীতা বালাকৃষ্ণন নামের এক মহিলা। সমাজের স্থাপত্য ও নকশা নিয়ে কাজ করা গীতার জীবনের একমাত্র লক্ষ্য হল নিজের দেশের প্রতিটি কোনায় লুকিয়ে থাকা স্থাপত্য এবং ভাস্কর্যকে সমগ্র বিশ্বের সামনে তুলে ধরা। মূলত সেই কারণেই কোনও যানবাহনের সাহায্য না নিয়ে পায়ে হেঁটে দিল্লি পাড়ি দিয়েছিলেন গীতা। কিন্তু গীতার এই অবিশ্বাস্য পদক্ষেপ নজর কেড়েছে মাহিন্দ্রা কোম্পানির কর্ণধার আনন্দ মাহিন্দ্রারও। সম্প্রতি আনন্দ মাহিন্দ্রা নিজে টুইটারে শেয়ার করেছেন গীতার এই কলকাতা থেকে দিল্লি যাত্রার কাহিনী।

মঙ্গলবার বিকেলে গীতা নিজের এই দীর্ঘ যাত্রার কাহিনী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন। টুইটারে গীতা তাঁর এই যাত্রা প্রসঙ্গে লিখেছেন, ‘আমাদের দেশের স্থাপত্য ও ভাস্কর্য এবং সমাজে তার ভূমিকা সকলের সামনে তুলে ধরতে কলকাতা থেকে দিল্লির মোট ১৭০০ কিলোমিটার যাত্রাপথ আমি পায়ে হেঁটে যাত্রা করলাম।’ নিজের সেই টুইটে গীতা নিজেই আনন্দ মাহিন্দ্রাকে ট্যাগ করেছিলেন।  

আসলে এই যাত্রাপথে গীতার ছায়াসঙ্গী ছিল একটি মাহিন্দ্রা স্করপিও। গীতা নিজে পায়ে হেঁটে দিল্লি পৌঁছেছেন বতে কিন্তু তাঁর প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ছিল ওই গাড়ির মধ্যে। মূলত সেই কারণেই আনন্দ মাহিন্দ্রাকে ট্যাগ করেন ওই মহিলা। কিন্তু গীতার এই অবিশ্বাস্য যাত্রার কথা জানতে পেরেই কার্যত বাকরুদ্ধ হয়ে যান মাহিন্দ্রার কর্ণধার। সঙ্গে সঙ্গেই তিনি তাঁর পোস্টটিকে রিপোস্ট করেন। 

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর