চরম নেশাগ্রস্ত ৩০০ পুলিশ আধিকারিককে স্বেচ্ছাবসরে পাঠাচ্ছে অসম সরকার

রবিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: নেশার মতো মারণ ব্যাধির বিরুদ্ধে যাদের লড়াই করার কথা তারাই নেশায় চরম আসক্ত। মদ্যপান ছাড়া এক মুহুর্তও চলে না। নেশা যখন মাথায় চড়ে তখন পা টলমল। ইকভাবে ডিউটিও করতে পারেন না। এবার সেই চরম নেশাখোর পুলিশ আধিকারিকদের চাকরি থেকে স্বেচ্ছাবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অসমের বিজেপি সরকার। ইতিমধ্যেই চরম নেশাখোর হিসেবে ৩০০ পুলিশ আধিকারিককে চিহ্নিত করা হয়েছে।

রবিবার এক সরকারি অনুষ্ঠান শেষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাজ্যের পাঁড় মাতাল খাকি উর্দিধারীদের পর্দা ফাঁস করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘রাজ্যের ৩০০ পুলিশ আধিকারিক ও কর্মী নিয়মিত মদ্যপান করেন। আর ওই মদ্যপানের ফলে তাদের শরীর কার্যত আকেজো হয়ে পড়েছে। চরম নেশাগ্রস্তদের সরকার স্বেচ্ছাবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই ৩০০ পুলিশ কর্মী-আধিকারিকদের জায়গায় নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অনুশাসন ভাঙ্গায় চরম নেশাখোরদের চাকরি থেকে বরখাস্ত না করে কেন জামাই আদরে স্বেচ্ছাবসরের সুযোগ দেওয়া হচ্ছে তা নিয়ে মুখ খুলতে চাননি অসমের মুখ্যমন্ত্রী। শুধু জানিয়েছেন, নিয়মিত মদ্যপানকারী পুলিস কর্মী ও আধিকারিকদের স্বেচ্ছাবসরে পাঠানোর রীতি আগে থেকেই ছিল। সরকার এতদিন ওই রীতি প্রয়োগ করেনি। এবার প্রয়োগ করা হচ্ছে।’

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর