চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সামান্য আইফোন নিয়ে আইসিসির নির্বাসনের মুখে নাসির

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘লোভে পাপ, আর পাপে মৃত্যু।’ আইসিসির নিষেধাজ্ঞা পাওয়া বাংলাদেশের প্রাক্তন অলরাউন্ডার নাসির হোসের ক্ষেত্রে আপ্তবাক্যটি ধ্রুব সত্যি হয়ে দাঁড়াল। ২০২১ সালে আবুধাবিতে টি টেন লিগ খেলতে গিয়ে এক সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে উপহার হিসাবে সামান্য আই ফোন নিয়েছিলেন ৩২ বছর বয়সী অলরাউন্ডার। আর ওই ফোন নেওয়ার কারণেই নিজের কেরিয়ার কার্যত ধ্বংসের মুখে এনে দাঁড় করালেন নাসির।  

২০১১ সালে বাংলাদেশের জার্সি গায়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল নাসিরের। তার পর থেকে টানা ২০১৮ সাল পর্যন্ত টাইগারদের হয়ে ২২ গজ কাঁপিয়েছেন।  ১১৫ ম্যাচে ২,৬৯৫ রান করার পাশাপাশি বল হাতে তুলে নিয়েছেন ৩৯ উইকেট। বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ যাওয়ার পরে চুটিয়ে দেশ-বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছিলেন নাসির। কিন্তু বিপত্তি ঘটল ২০২১ সালে। বরাবরই মোবাইল ফোনের ভীষণ ভক্ত বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার। টি টেন লেগ খেলতে গিয়ে এক অজানা ব্যক্তির কাছ থেকে উপহার হিসাবে নিয়েছিলেন আইফোন-১২ মডেলের নতুন মোবাইল ফোন। যার দাম ছিল ৭৫০ মার্কিন ডলার। ওই ফোন উপহার পাওয়ার বিষয়টি লুকিয়ে গিয়েছিলেন তিনি।

ফলে আদর্শ আচরণবিধি ভঙ্গের দায়ে নাসিরের বিরুদ্ধে তদন্ত শুরু করে আইসিসি’র দুর্নীতি দমন শাখা। দুর্নীতির অভিযোগ ওঠার পরেই ঢাকা প্রিমিয়ার লিগ থেকে নিষিদ্ধ করা হয়েছিল নাসিরকে। বিপিএলের ড্রাফটেও তার নাম রাখা হয়নি। আর মঙ্গলবার দুর্নীতির দায়ে ৩২ বছর বয়সী বাংলাদেশি অলরাউন্ডারের বিরুদ্ধে চরম শাস্তি ঘোষণা করল আইসিসি। এক বিবৃতিতে জানানো হয়েছে, সব ধরনের ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ থাকবেন নাসির। তবে ছয় মাস তাঁর শাস্তির সাজা স্থগিত করা হয়েছে। অর্থা‍ৎ ২০২৫ সালের ৭ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ