বাংলাদেশে ঘরে ঢুকে তিন সন্তানের মা হিন্দু মহিলাকে ধর্ষণ, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা…

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মৌলবাদী ও ধর্ষকদের ইন্ধনদাতা মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে সংঘ্যালঘুদের উপরে নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড। আর তার উদস্বেগ প্রকাশের দিনেই বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতনের আরও এক ঘটনা প্রকাশ্যে এল। এবার নরসিংদীর রায়পুরা উপজেলায় ঘরে ঢুকে তিন সন্তানের মা এক হিন্দু মহিলাকে ধর্ষণ করেছে এলাকারই কুখ্যাত দুষ্কৃতী এবং জামায়াত ইসলামীর রোকন (সদস্য)রাকিব মিয়া। শুধু হিন্দু মহিলাকে ধর্ষণই করেনি অভিযুক্ত, সেই সঙ্গে সঙ্গীদের দিয়ে ওই ধর্ষণের ঘটনা পুরো ক্যামেরা বন্দি করা হল। ধর্ষণের কথা কাউকে জানালে নির্যাতিতা ও তাঁর স্বামীকে খুন করা হবে এবং ধর্ষণের ভিডিও ভাইরাল করা হবে বলেও হুমকি দিয়েছে অভিযুক্ত ধর্ষক। সেই হুমকি সত্বেও সাহস দেখিয়ে সোমবার (১৭ মার্চ) বিকালে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহের সঙ্গে দেখস করে পাশবিক অত্যাচারের কাহিনী শুনিয়েছেন নির্যাতিতা।

অতিরিক্ত পুলিশ সুপারকে ধর্ষিতা জানিয়েছেন, ‘গত রবিবার রাত নয়টার দিকে বৃষ্টি হচ্ছিল। সেই সময় বাড়ি ছিলেন না তাঁর স্বামী। ওই সুযোগের সদ্ব্যবহার করে বাড়িতে চড়াও হয় রাকিব ও তার বন্ধুরা। কিছু বুঝে ওঠার আগেই রাকিব ও তার বন্ধুরা তাকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে। আপত্তি না জানালে ধাক্কা মেরে মাটিতে পেলে দেয়। শাড়ি-ব্লাউজ ছিড়ে বিবস্ত্র করে ফেলে। তার পর রাকিব ধর্ষণ করে। ওই সময়ে রাকিবের বন্ধুরা পুরো ধর্ষণের ঘটনা ক্যামেরাবন্দি করে। ধর্ষণের পরে তার গলায় ও কানে থাকা সোনার গয়না ছিনিয়ে নেয়। সেই সঙ্গে হুমকি দেয়, ঘটনার কথা কাউকে জানালে নির্যাতিতা ও তাঁর স্বামীকে প্রাণে মেরে ফেলা হবে এবং ধর্ষণের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়া হবে।’

স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে অভিযুক্ত রাকিবের দহরম-মহরম থাকায় তিনি সেখানে অভিযোগ জানানোর সাহস পাননি বলেও অতিরিক্ত পুলিশ সুপারকে জানান নির্যাতিতা। ধর্ষিতার মুখ থেকে নির্যাতনের অভিযোগ শুনেই রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ অবিলম্বে এফআইআর দায়ের করার পাশাপাশি অভিযুক্তদের ধরতে বিশেষ অভিযান চালানোরও নির্দেশ দিয়েছেন আতিরিক্ত পুলিশ সুপার।

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের