মোল্লা ইউনূসের দেশে এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে লেপে দেওয়া হল কালি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হাসিনা জমানার অবসানের সঙ্গে সঙ্গেই বাংলাদেশে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ ও হিন্দু বিরোধীদের আস্ফালন। এবার কট্টর মুসলিম মৌলবাদীদের নিশানায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। লালন ফকিরের জন্মস্থান হিসাবে পরিচিত কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবির একটি ম্যুরালে কালি লেপে দিয়েছে দুষ্কৃতীরা। এছাড়াও নামের বানানও বিকৃতি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কালি লেপনের ছবি ছড়িয়ে পড়তেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ক্ষোভে ফেটে পড়েছেন রবীন্দ্র ভক্তরা। তবে কোনও হেলদোল নেই প্রশাসনের। খানিকটা দায়সারা গোছের জবাব দিয়ে সহকারী কমিশনার বিজয় কুমার জোয়ার্দার বলেছেন, ‘কারা কখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লেপন করেছে তা জানা যায়নি। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এছাড়াও খুব দ্রুতই ম্যুরালটির সংস্কার করা হবে।’

কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর প্রবেশপথ জিলাপীতলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ম্যুরাল বসানো হয়েছিল শেখ হাসিনা জমানায়। যদিও দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে আগাছায় ভরে গিয়েছে ম্যুরাল চত্বরটি। এলাকায় সিসি ক্যামেরা থাকলেও তা অকেজো।  প্রশাসনের কোনও নজরদারি নেই। আর সেই সুযোগ নিয়েই বৃহস্পতিবার রাতে একদল দুষ্কৃতী বিশ্বকবির ম্যুরালটি বিকৃত করেছে। মুখে কালি লেপে দেওয়া হয়েছে। নামের বানানও বিকৃতি করেছে। আজ শুক্রবার সকালেই স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে বিষয়টি। আর তা নিমিষেই ছড়িয়ে পড়ে।

শেখ হাসিনা জমানার অবসানের পরেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ বদলের দাবি জানিয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াত ইসলামনী। কেন হিন্দু রবীন্দ্রনাথের লেখা গান মুসলিম প্রধান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি পাবে, সেই প্রশ্ন তুলেছে হিযবুত তাহরীর সহ বিভিন্ন জঙ্গি সংগঠন। বিশ্বকবির ম্যুরাল বিকৃত করা নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন কবি ও সাহিত্যিক লিটন আব্বাস। তাঁর কথায়, ‘রবীন্দ্রনাথ নয়, এ কালি পুরো বাঙালি জাতির মুখে লেগেছে। কে বা কারা কি উদ্দেশে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা ও অপরাধীদের শাস্তির দাবি জানাই।’ কুমারখালীর রবীন্দ্র গবেষক রেফুল করিম ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘যে স্থানে বসে রবীন্দ্রনাথ গীতাঞ্জলী কাব্যগ্রন্থের সিংহভাগ রচনা করেছিলেন সেখানের মানুষের বিকৃত মস্তিষ্কের ছাপ পড়ল কিভাবে?’

 

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের