হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রবাদ রয়েছে, ‘ইচ্ছে থাকলেই নাকি উপায় হয়।’ সেই প্রবাদের জলজ্যান্ত প্রমাণ বাংলাদেশের নেত্রকোণা সদর উপজেলার রায়দুম বাগড়া গ্রামের বাসিন্দা তানভীর রহমান। গ্রামে ছিল না বিদ্যুতের সংযোগ। মোমবাতি ও হ্যারিকেনের আলোয় রাতভর পড়াশোনা করতেন। প্রতিদিন পাঁচ কিলোমিটারের বেশি হেঁটে পৌঁছতেন স্কুলে। সামনের দিকে এগোনোর পথ ছিল কন্টকাজীর্ণ। হাজারো প্রতিকুলতাও দমাতে পারেনি। লক্ষ্যের কক্ষপথ থেকে বিচ্যূত হননি। তাই ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষায় প্রথমবার বসেই সবাইকে চমকে দিয়ে বিদেশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছে। পরিবার, আত্মীয়-স্বজন, পড়শি ও এলাকাবাসীর গর্বের নাম এখন তানভীর রহমান।

নেত্রকোণা সদর উপজেলার রায়দুম বাগড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমান ও রিনা পারভীনের ছেলে তানভীর। তিন ভাই-বোনের মধ্যে সবচেয়ে বড়। আব্দুর রহমান নেত্রকোণার শামছুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছেলের সাফল্যের কথা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি। আবেগাপ্লুত কণ্ঠে বলেই ফেললেন, ‘আমার আর চাওয়ার কিছু নেই। যা চেয়েছি, তার চেয়েও বেশি পেয়েছি। ছোটবেলা থেকেই তানভীর খুব মনোযোগী ছিল। শুধু পড়াশোনা নয়, খেলাধুলাতেও আগ্রহ ছিল। প্রতিদিন হেঁটে স্কুলে যেত। বিদ্যুৎ না থাকায় হ্যারিকেনের আলোয় রাত পর্যন্ত পড়াশোনা করেছে। সীমিত সামর্থ্যের মধ্যেও কখনও স্বপ্ন দেখা বন্ধ করেনি।’

জীবন সংগ্রামের কথা বলতে গিয়ে তানভীরের রত্নগর্ভা মা রিনা পারভীনের চোখও ছলছল হয়ে আসছিল। কথায়-কথায় বললেন, ‘আমাদের একটি মাত্র ছোট টিনের চাল দেওয়া ঘর। সেই ঘরেই সবাই মিলে থাকতাম। অনেক কষ্টের জীবন ছিল। কিন্তু আমার ছেলে কখনই হাল ছাড়েনি। ছোটবেলা থেকেই সময়ের মূল্য বুঝতো। আড্ডা বা অকারণে সময় নষ্ট করত না। তার নিষ্ঠা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমই আজকের এই সাফল্য এনে দিয়েছে।’

যিনি গল্পের নায়ক সেই তানভীর ২০১৯ সালে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। ২০২৫ সালে স্নাতক সম্পন্ন করে বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। প্রথমবার বিসিএস পরীক্ষায় বসেই চমকে দেওয়া তানভীর বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলোর হাজারো সংগ্রামী শিক্ষার্থীর জন্য এক অনুপ্রেরণার প্রতীক। নিজের মেধা আর যোগ্যতার সাক্ষর রেখে তানভীর বুঝিয়ে দিয়েছে, প্রতিকূলতা নয়, সফলতার সবচেয়ে বড় শক্তি হল স্বপ্ন, শৃঙ্খলা, অধ্যবসায় ও নিরন্তর পরিশ্রম।

‘এত্তো টাকা তো দিনে রোজগার করি না’, ৫০০ টাকার বকশিস পেয়ে খুশিতে ডগমগ ডেলিভারি বয়

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

৪৮ বছর আগের পুরনো হিসেব চুকোনোর লক্ষ্য নিয়ে রাতে নামছে স্পেন

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর

মধ্যমগ্রাম স্টেশনে হকার উচ্ছেদে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

‘ইথা’-তে লাবণী সম্রাজ্ঞী বিঠাবাঈয়ের ভূমিকায় শ্রদ্ধা, কত পারিশ্রমিক নিয়েছেন জানেন?

‘প্রস্তাবিত নতুন মেডিক্যাল কলেজ আসানসোলেই হবে’, আশ্বাস অগ্নিমিত্রা পালের

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

আত্মঘাতী হতেই চিনের আকাশচুম্বী ভবনে বিমান নিয়ে আছড়ে পড়েছিলেন পাইলট

স্বস্তির খবর! চলতি সপ্তাহে বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা উড়ালপুল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

মার্কিন মুলুকে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু গুজরাতি পরিবারের তিন সদস্যের

পাঁচ মাস ধরে নিখোঁজ ভগবান ‘নাড়ু গোপাল’, খুঁজে বের করতে গঠিত বিশেষ তদন্তকারী দল