আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউটিউবে ভিডিও দেখে যুদ্ধজাহাজ বানিয়ে তাক লাগালেন বাংলাদেশি যুবক

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, মানুষের অসাধ্য কিছুই নয়।  যুদ্ধজাহাজ কীভাবে নির্মাণ করা হয় তা নিয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না ভোলার চরফ্যাশন উপজেলার হাসানগঞ্জ ইউনিয়নের পাঙ্গাশিয়া বাজারের বাসিন্দা নুরে বেলায়েত আকাশের। কিন্তু ২০ বছরের তরুণ মাত্র ২৮ দিনের চেষ্টায় ইউটিউবে ভিডিও দেখে নকল যুদ্ধজাহাজ বানিয়ে ফেলল। আর সেই নকল যুদ্ধজাহাজ দেখতে ভিড় উপচে পড়েছে। অনেকেই তারিফ করছে আকাশের। তবে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়নি।

বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করে ২০২০ সালে বরিশাল মেরিন একাডেমিতে ভর্তি হয়ে ইঞ্জিন প্রশিক্ষণ কোর্স করেন বেলায়েত। এর পরে তাঁর মাথায় খেয়াল চাপে যুদ্ধজাহাজ তৈরি করার। ইউটিউব দেখে এবং সার্চ ইঞ্জিন গুগল সার্চ করে যুদ্ধজাহাজ নির্মাণের কৌশল আয়ত্ত করে আকাশ। তার পরে ২৮ দিনের চেষ্টায় একটি নকল যুদ্ধজাহাজ তৈরি করে ফেলে। নাম দিয়েছে ‘মেরিন রাব্বানা’।  জাহাজটির বিশেষত্ব হল, ওয়াটার প্রুফ থাকায় ডুবে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। আর হেলে পড়লেও তা মুহুর্তের মধ্যে নিজে নিজেই আগের অবস্থানে ফিরে আসবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাতাস ও ঢেউ প্রতিরোধ করে ঘন্টায় ২০০ কিলোমিটার বেগে চলতে পারবে। জাহাজটিতে লাইভ ক্যামেরা ও স্যাটেলাইটসহ নানা প্রযুক্তি রয়েছে। ১০ কিলোমিটার দূর থেকে শত্রুর অবস্থান নিশ্চিত করে গতিবিধির উপরে নজরদারি চালাতে এবং সঙ্কেত পাঠাতে সক্ষম।

বাংলাদেশ নৌবাহিনীর জন্য এই নকল যুদ্ধজাহাজ তৈরি করেছেন জানিয়ে আকাশ বলেন, ‘সরকারের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও প্রযুক্তিনির্ভর জাহাজ নির্মাণের ইচ্ছে রয়েছে।’ গ্রামের ছেলের এমন প্রতিভায় উচ্ছ্বাসে ভাসছেন হাসনগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা।  আকাশের প্রতিভার মূল্যায়ন করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

মেট্রোয় সিট নিয়ে বচসা, চটে গিয়ে বাবার বয়সী যাত্রীকে কষিয়ে চড় মারলেন তরুণী

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ