গ্যারেজে ঢুকে পড়ল রাগী ভাল্লুক, তারপর…….

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ যদি কারোর দিকে রাগী ভাল্লুক তেড়ে আসে কার না মাথার ঠিক থাকে ! এমন পরিস্থিতির মুখে পড়েছেন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের বাসিন্দা অ্যালেক্স গোল্ড। এক ভয়ানক রাগী ভাল্লুক দাঁত দেখিয়ে তেড়ে আসে অ্যালেক্স গোল্ডের দিকে। বুদ্ধির জোরে এ যাত্রায় বেঁচে যান তিনি।

এই রোমহর্ষ দৃশ্য ধরা পড়ে নিরাপত্তা ক্যামেরায়। সেই ভিডিয়ো ক্যামেরাবন্দি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন গোল্ড। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, প্যান্টের ডান পকেটে হাত ঢুকিয়ে ঠান্ডা মাথায় হেলেদুলে গাড়ির কাছে আসছেন অ্যালেক্স। উদ্দেশ্য ছিল গাড়িটিকে গ্যারেজের মধ্যে রাখা। আর ঠিক সেইসময় অ্যালেক্সের আসার শব্দ পেয়েই হঠাৎ গ্যারেজের ভেতর থেকে ছুটে বেরিয়ে আসে কালো রঙের ভাল্লুক। ভাল্লুকটি অবশ্য একা আসে নি। তার সঙ্গে ছিল একটি শাবকছানা। হঠাৎ গ্যারেজের সামনে সামনাসামনি হয় অ্যালেক্স ও ভাল্লুকটি।

ভাল্লুকটি ছিল বেজায় রাগী। সে তার দাঁতমুখ খিঁচিয়ে অ্যালেক্সের দিকে তেড়ে যায়। অন্যদিকে এই দৃশ্য দেখতে মোটেও প্রস্তুত ছিলেন না অ্যালেক্স। রাগী ভালুকটির আক্রমণ থেকে বাঁচার জন্য অ্যালেক্স উপস্থিত বুদ্ধি ব্যবহার করেন। বেশ কয়েকবার জোরে হাত দিয়ে তালি বাজান। জোরে জোরে শব্দ করেন। ধীরে ধীরে পেছনের দিকে সরেন। এভাবে তিনি আত্মরক্ষা চালিয়ে যাচ্ছিলেন ।

 আত্মরক্ষার্থে কয়েক পা পিছিয়ে যান তিনি। বেশ কিছুক্ষণ পর চেষ্টা করেন এইভাবে পেছনে দিকে সরে আসার। যেমন ভাবা তেমন কাজ। এইভাবে তালি বাজিয়ে ধীরে ধীরে সরে গাড়ির ভেতরে ঢুকে পড়েন তিনি। অবশেষে গাড়ির ভেতরে ঢুকে তিনি জোরে হর্ন বাজান। হর্নের শব্দে ভয় পেয়ে শাবককে নিয়ে পালিয়ে যায় মা ভালুকটি।

অ্যালেক্সের এই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে দেওয়ার পর অনেকে তাঁর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। পাশাপাশি প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন অলাভজনক সংস্থা ওয়াইল্ডসেফবিসির প্রোগ্রাম ম্যানেজার লিসা লোপেজ। তিনি অ্যালেক্সের উদ্দেশ্যে জানান, সব সময় মনে রাখতে হবে, এই ধরনের পরিস্থিতিতে ভয় পেয়ে গেলে চলবে না। পালিয়ে গেলেও চলবে না, এতে হীতে বিপরীত হতে পারে। বরং আত্মবিশ্বাস ও উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত