মালয়েশিয়ার হাইওয়েতে আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান, নিহত ১০

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকল মালয়েশিয়া। দেশটির পশ্চিম উপকূলীয় প্রদেশ সেলানগরের এলমিনা শহরের চার লেন বিশিষ্ট একটি হাইওয়ের উপরে আচমকাই আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান। ভয়াবহ দুর্ঘটনায় অন্ততপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দুই বিমান ক্রু-ও রয়েছেন। তাছাড়া হাইওয়ে থেকে যাওয়া দুই গাড়ির চালকও প্রাণ হারিয়েছেন।

মালয়েশিয়ার ‘নিউ স্ট্রেইটস টাইমস’ জানিয়েছে, বেসরকারি পরিবহণ সংস্থা জেটভ্যালেট এসডিএন বিএইচডির পরিচালিত যাত্রীবাহী বিমানটি স্থানীয় সময় দুপুর ২টো ৮ মিনিটে ল্যাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেছিল। বিমানটি গন্তব্যে পৌঁছনোর খানিক আগেই সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর ২টো ৫১ মিনিটে বিমানটির অবতরণের সময় নির্ধারিত ছিল। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খানিকবাদেই ভেঙ্গে পড়ে বিমানটি।

সেলানগর পুলিশের প্রধান হোসেন ওমর খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এলমিনা শহরের চার লেনের হাইওয়ের উপর থেকে ওড়ার সময়ে আচমকাই বিমানটিতে আগুন ধরে যায়। হাইওয়ের উপরেই আছড়ে পড়ে বিমানটি। জাতীয় সড়কের উপরে বিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে এক গাড়ির চালক ও একজন মোটরসাইকেল আরোহীও মারা গিয়েছেন। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মীরা। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। আগুন নেভানোর পরে বিমানের ধ্বংসাবশেষের ভিতর থেকে ছয় যাত্রী ও দুই বিমান ক্রুর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের