সন্তান জন্ম দিলেই মিলবে লাখ-লাখ টাকা, কর্মীদের জন্য ঘোষণা চিনা সংস্থার

সন্তান জন্ম দিলেই মিলবে ৫০ হাজার চিনা মুদ্রা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শি চিনফিংয়ের দেশে দ্রুত বাড়ছে প্রবীণদের সংখ্যা। জন্মহারও ক্রমশ নিম্নমুখী। জনসংখ্যা বাড়াতে গত বছরই তৃতীয়  সন্তান নেওয়ার জন্য দেশের নাগরিকদের অনুমতি দিয়েছিল চিন সরকার। যদিও তাতে খুব একটা লাভ হচ্ছে না। তাই সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কর্মীদের উ‍ৎসাহ জোগাতে এবার লাখ-লাখ টাকা উপহারের ঘোষণা করল চিনের জনপ্রিয় ভ্রমণ সংস্থা ট্রিপডটকম। শুক্রবার সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামিকাল পয়লা জুলাই থেকে যে সব কর্মী মা কিংবা বাবা হবেন তাঁরা প্রতিটি সন্তানের জন্য বোনাস হিসেবে ৫০ হাজার ইয়ুআন পাবেন।

সংস্থার চেয়ারম্যান জেমস লিয়াং ওই ঘোষণা করে বলেছেন, ‘সন্তান নেওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিশেষ উ‍ৎসাহ জোগানো হচ্ছে। সরকারের ওই উদ্যোগকে সফল করতে এবং জনসংখ্যা বৃদ্ধির পরিবেশ তৈরি করতে সন্তান জন্ম দেওয়া কর্মীদের জন্য বিশেষ বোনাস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি সন্তানের জন্য কর্মীরা ৫০ হাজার ইয়ুআন পাবেন। প্রতি  বছর ১০ হাজার করে পাঁচ বছর ধরে ওই বিশেষ বোনাস দেওয়া হবে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সংস্থার কর্মীরা এই সুবিধা পাবেন। এর জন্য ১০০ কোটি ইয়ুআনের একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে।’

জনসংখ্যার বিস্ফোরণ রুখতে ১৯৭৮ সালে ‘এক সন্তান’ নীতি ঘোষণা করেছিল চিনের কমিউনিস্ট সরকার। ওই নীতি লঙ্ঘনকারী দম্পতিদের জরিমানা করা হয়। এমনকি তাদের চাকরিও কেড়ে নেওয়া হয়। ওই সময়ে শাস্তির হাত থেকে বাঁচতে প্রচুর পরিমাণে গর্ভপাতও করা হয়েছিল। কিন্তু ৩৮ বছর বাদে ২০১৬ সালে ‘এক সন্তান’ নীতি থেকে সরে এসে দম্পতিদের দ্বিতীয় সন্তান নেওয়ার অনুমতি দেয় চিন সরকার। কিন্তু এরপরেও জন্মহার বাড়েনি। ২০২০ সালের আদমশুমারির পরে গত বছরের মে মাসে চিনে তিন সন্তানের নীতিতে অনুমোদন দিয়েছে শি চিনফিংয়ের সরকার।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে তৃণমূল পেল শূন্য, বিজেপির স্কোর ১৭

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত