অসুস্থ প্রেমিকার সাধ পূরণে ২৬ কিলোমিটার দৌড়লেন যুবক, দিলেন জন্মদিনের সারপ্রাইজ

অভিক তাঁর প্রেমিকা সিমরানের ২৬তম জন্মদিন উদযাপনের জন্যে প্রায় ২৬ কিলোমিটার দৌড়ে তাঁর কাছে পৌঁছে ছেন। যা কিনা ভালবাসার নতুন মানদণ্ড দাঁড় করে দিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালবাসা, একটি সুন্দর জিনিস। দুটি মানুষের মনের মিলন। ভালবাসার সঙ্গীকে খুশি করার জন্যে কত কিছুই না করেন মানুষ। আসলে ভালবাসার কোনও বয়স হয় না। সব বয়সেই প্রেমে পড়া যায়। আগামী মাসেই ভালবাসার মরসুম। তার আগে ভালবাসার একটি উদাহরণ আপনাকে অবাক করবে। সম্প্রতি একজন প্রেমিক তাঁর প্রেমিকার জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্যে এক অদ্ভুত কাণ্ড করলেন। যে কারণে তাঁর প্রেমিকার জন্মদিন বিশেষে হয়ে থাকবে সোশ্যাল মিডিয়ার কাছেও। আসলে মনের মানুষের জন্মদিনের সারপ্রাইজ মানুষ বিভিন্নভাবে দেন। কেউ কেউ ফুল, চকলেট এবং মোমবাতির আলোয় ডিনার ডেটের পরিকল্পনা করেন, আবার কেউ প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে তাঁকে সারপ্রাইজ দেন। আবার কখনও ২৬ কিলোমিটার দৌড়ে প্রেমিকাকে জন্মদিনের সারপ্রাইজ দেন তাঁর প্রেমিক। হ্যাঁ, সম্প্রতি অভিক ভট্টাচার্য নামে এক যুবকের একটি হৃদয়গ্রাহী অঙ্গভঙ্গি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

অভিক তাঁর প্রেমিকা সিমরানের ২৬তম জন্মদিন উদযাপনের জন্যে প্রায় ২৬ কিলোমিটার দৌড়ে তাঁর কাছে পৌঁছেছেন। যা কিনা ভালবাসার নতুন মানদণ্ড দাঁড় করে দিয়েছে। তাঁরা বিষয়টি যৌথভাবে ইনস্টাগ্রামে জানিয়েছেন, একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন। যা ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গিয়েছে। দ্রুত লক্ষ লক্ষ অনলাইন ব্যবহারকারীর কাছে তা ছড়িয়ে পড়েছে। ক্লিপটির শুরুতে সিমরান ব্যাখ্যা দিয়েছেন যে, সে তাঁর জন্মদিনে নিজেই ২৬ কিলোমিটার দৌড়বেন বলে ঠিক করেছিলেন। কিন্তু অসুস্থতার কারণে তা হয়নি। তাই অভীক সেই দায়িত্ব নিয়েছেন।’ অভিক বলেছেন, ‘আমার বান্ধবীর বয়স মাত্র ২৬ বছর, তাই আমি তার জন্মদিনে ২৬ কিমি দৌড়াবো বলে ঠিক করেছিলাম।’ দৌড়ের সময়, অভিক ছোট ছোট ক্লিপ রেকর্ড করে, তাঁর চিন্তাভাবনা, প্রার্থনা এবং প্রতিফলন ভাগ করে নিয়েছেন। তবে তিনি সচেতন থাকার জন্য ইয়ারফোন ছাড়াই দৌড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। দৌড়ের সময়, অভিক আরও প্রকাশ করেছেন যে, আসলে তিনি এবং সিমরান দুজনেই মুম্বই ম্যারাথনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। যা আর আড়াই সপ্তাহ বাকি। তীব্র প্রশিক্ষণের সময়সূচী থাকা সত্ত্বেও, তিনি এই বিশেষ দৌড়টি সম্পূর্ণরূপে প্রেমিকার জন্য উৎসর্গ করেছেন। তাঁরা দুজনেই বেঙ্গালুরুর বাসিন্দা।

 

 

View this post on Instagram

 

A post shared by Simran and Avik (@simranxavik)

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই নেটিজেনরা বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “ভাই মান নির্ধারণ করছে।” অন্যজন বলেন, “আমার গলা ভারী হয়ে যাচ্ছে।” তৃতীয় মন্তব্যে লেখা আছে, “এখন, আমার কি ২৬ বার লেখা উচিত। আমি বলতে চাইছি, পৃথিবীতে এমন লোক কোথায় পাওয়া যাবে, ধুর।” আবার আরেকজন বলেছেন, ‘দিদি আপনি এইরকম প্রেমিক পাওয়ার জন্যে কী ব্রত পালন করেছেন।’ ৫ জানুয়ারী, ২০২৬ তারিখে শেয়ার করা এই ভিডিও টি এখনও পর্যন্ত ৭.৫ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। ৬.৮ লক্ষেরও বেশি লাইক পেয়েছে।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর