এই মুহূর্তে

জাতীয় সঙ্গীত গাইতে না পারায় শিক্ষকের বেতন আটকে দিলেন জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: আচমকাই স্কুল পরিদর্শনে গিয়ে শরীর চর্চার শিক্ষককে জাতীয় সঙ্গীত গাইতে বলেছিলেন জেলাশাসক। ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ বলে শুরু করে মাঝপথেই থেমে গিয়েছিলেন শিক্ষক। বলা ভালো, আটকে গিয়েছিলেন। বহু চেষ্টা করেও জাতীয় সঙ্গীত পুরো গাইতে পারেননি। আর তাতেই রেগে কাঁই জেলাশাসক। জাতীয় সঙ্গীত সম্পূর্ণ গাইতে না পারার অপরাধে ওই শিক্ষকের বেতন আটকে রাখার নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল দশটা নাগাদ আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান জেলাশাসক শাহগীর আলম। বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেওয়ার ফাঁকেই শরীর চর্চার শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেনকে জাতীয় সঙ্গীত গাইতে বলেন। কিন্তু ওই শিক্ষক সম্পূর্ণ সঙ্গীত গাইতে না পারায় জেলাশাসক রেগে যান। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেন, যতদিন পর্যন্ত শুদ্ধভাবে সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে না পারবেন শিক্ষক সোহরাব হোসেন ততদিন পর্যন্ত যেন তাঁর বেতন আটকে রাখা হয়।

পাশাপাশি বিদ্যালয় পরিদর্শনে যাওয়ার কথা আগাম জানানো সত্বেও এদিন মাধ্যমিক শিক্ষা আধিকারিক আবুল হোসেন বিদ্যালয়ে উপস্থিত না থাকাতেও চটেছেন জেলাশাসক। ওই আধিকারিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও উপজেলা মাধ্যমিক শিক্ষা আধিকারিক আবুল হোসেন দাবি করেছেন, জেলাশাসকের বিদ্যালয় পরিদর্শনে যাওয়ার কথা জানতে না তিনি।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

‘উনি কি গায়িকা ছিলেন?’ হাসতে হাসতে আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা, বিপাকে বিজেপির মেয়র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ