স্বপ্নে ঘুরেফিরে আসছে সেক্স! জেনে নিন কারণ

ঘুমের অতলে তলিয়েও মানুষ নানান স্বপ্ন দেখেন। কারোর ক্ষেত্রে তা মনে থাকে, আবার কেউ ঘুম ভাঙলেই ভুলে যান স্বপ্নে কী কী দেখেছেন। কেউ কেউ আবার বিচ্ছিন্নভাবে স্মরণকরতে পারেন স্বপ্নে দেখা বিষয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘুমের অতলে তলিয়েও মানুষ নানান স্বপ্ন দেখেন। কারোর ক্ষেত্রে তা মনে থাকে, আবার কেউ ঘুম ভাঙলেই ভুলে যান স্বপ্নে কী কী দেখেছেন। কেউ কেউ আবার বিচ্ছিন্নভাবে স্মরণকরতে পারেন স্বপ্নে দেখা বিষয়। বিশেষজ্ঞদের কথায় প্রতিটি স্বপ্নের ব্যাখ্যা রয়েছে। কিন্তু সেই ব্যাখ্যা অনেকে বিশ্বাস করেন আবার কেউ কেউ করেন না। তবে সকলেই যে স্বপ্ন দেখেন সেটা সত্যি। যদি কারোর স্বপ্নে ঘুরেফিরেই সেক্স আসে তবে তারও বিশেষ ব্যাখ্যা রয়েছে।

মনোবিদদের মতে, আমাদের মনের মধ্যে যে সুপ্ত ইচ্ছেগুলি থাকে, যেগুলো আমরা সচরাচর কাউকে বলতে পারি না, সেগুলিই স্বপ্নে ধরা দেয়। আবার মনোবিজ্ঞানিদের একাংশের দাবি, মানুষ সারাদিন যেগুলি ভাবে অথচ অন্য কাউকে বলতে পারে না, সেগুলিও স্বপ্নে আসতে পারে। অনেকেই স্বপ্নে দেখেন, তিনি কারও সঙ্গে সেক্স করছেন। বা অত্যন্ত ঘনিষ্টভাবে সময় কাটাচ্ছেন। এর কারণ কী? মনোবিদদের ব্যাখ্যা, ওই ব্যক্তি সে পুরুষ হোক বা মহিলা তিনি একাকিত্বে ভুগছেন।

স্বপ্নে সেক্স করতে দেখারও আবার বিভিন্ন ব্যাখ্যা আছে। যেমন কেউ যদি তাঁর প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সেক্স করার স্বপ্ন দেখেন তবে বুঝতে হবে বর্তমান যৌন জীবনের থেকে ফেলে আসা যৌনতা আপনাকে অনেক বেশি সুখ দিত। সেই কারণেই আপনি প্রাক্তনকে নিয়ে ঘনিষ্ঠতার স্বপ্ন দেখছেন। আবার অফিসের কোনও সহকর্মীর সঙ্গে সেক্স করার স্বপ্ন দেখলে বুঝবেন আপনি তাঁর প্রতি আকৃষ্ট। আবার বিয়ের ঠিক আগে স্বপ্নে যদি অন্য কারও সঙ্গে সেক্স করতে দেখেন, তা হলে বুঝবেন আপনার জীবনের আসন্ন পরিবর্তনের প্রতিক্রিয়া সেটা।

অর্থাৎ বিবাহিত জীবনে প্রবেশের আগে উত্তেজনা। তবে মনোবিদরা এও বলছেন, এই সব স্বপ্ন দেখে চিন্তিত হওয়ার কিছু নেই। তাঁদের মতে, এই ধরণের স্বপ্ন দেখা কোনও অস্বাভাবিক কামনা নয়। এটা একান্তই ব্যক্তিগত পছন্দের বিষয়। তবে স্বপ্নে যদি মাত্রাতিরিক্ত সেক্স করতে দেখেন তবে অবশ্যই একজন মনোবিদের পরামর্শ নেওয়া দরকার।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার