কেন দূর্বা এত পছন্দ করেন শ্রী গণেশ ? জেনে নিন অনালসুরের সঙ্গে যুদ্ধের কাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ৭ সেপ্টেম্বর মহাসমারোহে পালিত হবে গণেশ চতুর্থী। বিশ্বাস করা হয় দশদিন কৈলাস ছেড়ে ভক্তদের ডাকে পৃথিবীতে নেমে আসে বিঘ্নহর্তা। এইসময় পছন্দের প্রিয় সব খাবার নিবেদন করা হয়ে থাকে সিদ্ধিদাতাকে। নিষ্ঠাভরে ভক্তরা আরাধনা করে থাকে। আপনি কী জানেন গণেশজির আরও একটি প্রিয় জিনিসের কথা ? তা হল দূর্বা ঘাস। গণেশের পুজোয় মোদক নিবেদন ও দূর্বা অর্পণের বিশেষ তাৎপর্য রয়েছে। জেনে নিন কেন দূর্বা গণশের খুব প্রিয়। কি ছিল সেই অতীতের ঘটনা।

পৌরানিক কাহিনী অনুযায়ী,পুরাকালে অনালসুর নামে এক অসুর বাস করত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেছিল সকল দেবতা। এদিকে দিন দিন অনালসুরের অত্যাচার বেড়েই চলছিল। তখন সমাধানের জন্য পথ খুঁজতে সব দেবতা গণ হাজির হন মহাদেবের সামনে। সকলে অনালসুরের ভয়ে ভীত হয়ে ভগবান শিবের কাছে এসে তাদের দুর্দশার কথা বর্ণনা করেন।

মহাদেব জানান যে, একমাত্র একজনই পারে এই সমস্যা থেকে মুক্তি দিতে। সে হল গণেশ। এরপর গণেশের সঙ্গে অনালসুরের ভীষণ যুদ্ধ বাঁধে। এই যুদ্ধে গণেশ অনালসুরকে গিলে ফেলে। এতে দেবতারা রক্ষা পায় ঠিক, কিন্তু পেটের জ্বালায় ছটফট করতে থাকে গণেশ। কোন ওষুধেই কাজ হয় না। শেষ অবধি ঋষি কাশ্যপ দূর্বার ২১ টি পিণ্ড তৈরি করে গণেশকে খাওয়ানোর কথা বলেন। তখন দূর্বা খাওয়ার সঙ্গে সঙ্গে গণেশের পেটের যন্ত্রণা দূর হয়। সেই থেকে দূর্বা গণেশের খুব প্রিয় হয়ে ওঠে।

কীভাবে গণেশকে দূর্বা নিবেদন করবেন :  ২২ টি দূর্বাকে একত্র করে ১১ জোড়া দূর্বা প্রস্তুত করা হয়।এই ১১ জোড়া দূর্বা ভগবান গণেশের পায়ে নিবেদন করতে হয়। পুজোর জন্য শুধুমাত্র মন্দিরের বাগানে বা পরিষ্কার জায়গায় জন্মানো দূর্বা নিতে হবে। তবে মনে রাখা ভাল যে দূর্বা ভাল করে পরিস্কার জলে ধুয়ে নিতে হবে।

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর