মাঠেই হৃদরোগে আক্রান্ত, চার মাস পরে মৃত্যু মিশরের ফুটবলারের

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দিলেন মিশরের জাতীয় দলের ফুটবলার আহমেদ রিফাত। খেলতে-খেলতেই মাঠের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৩১ বছর বয়সী ফুটবলার। তার পর ভর্তি ছিলেন হাসপাতালে। চার মাস ধরে চিকি‍ৎসকরা মৃত্যুর দরজা থেকে রিফাতকে ফেরাতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি। আর রিফাতের আকাল প্রয়াণের খবরে মিশরের ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে। দেশের হয়ে সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন রিফাত। দুটি গোলও করেছিলেন। সতীর্থের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিশর জাতীয় দলের অধিনায়ক ও লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।

গত ১১ মার্চ মিশরের প্রিমিয়ার ফুটবল লিগে মর্ডার্ন ফিউচার এফসি’র হয়ে মাঠে নেমেছিলেন আহমেদ রিফাত। খেলতে খেলতে ৮৮ মিনিটের মাথায় আচমকাই মাঠের মধ্যে লুটিয়ে পড়েন তিনি। প্রথমে সহ খেলোয়াড়রা বিষয়টিকে গুরুত্ব দেননি। কিন্তু মিনিট খানেক অপেক্ষার পরেও রিফাতকে নড়াচড়া না করতে দেখে সবাই দৌড়ে যান। অচৈতন্য অবস্থায় থাকা ৩১ বছর বয়সী ফুটবলারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকি‍ৎসকরা পরীক্ষার পরে জানিয়ে দেন, খেলার মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন রিফাত। তড়িঘড়ি আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। হৃদস্পন্দন নিয়মিত রাখার জন্য অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম বৈদ্যুতিক যন্ত্র ‘পেসমেকার’-ও বসানো হয়। পরে শারিরীক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন রিফাত। গত চার মাস ধরে বাড়িতেই চিকি‍ৎসা চলছিল তাঁর। কিন্তু শনিবার ফের শারিরীক অবস্থার অবনতি ঘটে। চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর দেশে পাড়ি জমান মিশরের জাতীয় দলের ফুটবলার।

মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী…

‘বিমানে বোমা রাখা আছে’, মাঝ আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো ফ্লাইটে হুলস্থূল কাণ্ড

৩৬ বছর বয়সে বিশ্ব মঞ্চে ইতিহাস, ক্যান্সার জয় করে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ চৌ তিয়েন-চেনের

‘তাঁর সংসার ভাঙতে চাইনি’, প্রয়াত পরিচচালক কুকুকে গোপনে বিয়ে করা নিয়ে মুখ খুললেন অরুণা

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

মধ্যবিত্তের পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে এলপিজি, এফডি ও আইটিআর-সহ ৫ নিয়মে বড় বদল

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের