ব্যক্তিগত বিমান থেকে নিউইয়র্কে বিলাসবহুল ফ্ল্যাট, ‘মিস ইউনিভার্স’ বিজয়ী আর কী কী পুরস্কার পান?

মিস ইউনিভার্সের বার্ষিক বাজেট ১০০ মিলিয়ন ডলার। বিজয়ী হওয়ার পরবর্তী এক বছর মিস ইউনিভার্সের সব খরচ বহন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে মিস ইউনিভার্স ২০২৫-এর ৭৪ তম সংস্করণ। এ বছর বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আসর বসেছে থাইল্যান্ডের ব্যাঙ্কক এবং ফুকেটে। এ বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন মণিকা বিশ্বকর্মা। রাজস্থানের এই সুন্দরী গতবছর ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতারও বিজয়ী হয়ে ছিলেন। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও জমজমাট এই মঞ্চে ভারতের পতাকা হাতে সগৌরবে দাঁড়িয়ে আছেন তিনি। কিন্তু জানেন কী, ‘মিস ইউনিভার্স’-এর বিজয়ী কী কী পুরস্কার পান?

সূত্রের খবর, মিস ইউনিভার্সের বার্ষিক বাজেট ১০০ মিলিয়ন ডলার। বিজয়ী হওয়ার পরবর্তী এক বছর মিস ইউনিভার্সের সব খরচ বহন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। অর্থাৎ জয়ী হওয়ার পর একজন মিস ইউনিভার্স স্বপ্নের মতো জীবনযাপনের সুযোগ পান। পাশাপাশি জয়ের পর মিস ইউনিভার্সকে এক বছরের বেতন হিসেবে নগদ আড়াই লাখ ডলারের চেক দেওয়া হয়। এছাড়া বিজয়ীকে এক বছরের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে মিস ইউনিভার্স সংগঠনের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতে দেওয়া হয়। এছাড়া মিস ইউনিভার্স বিজয়ীকে পরবর্তী এক বছর থাকা-খাওয়া, পোশাক পরিধান, বাজার করা, রান্না কিছু নিয়ে চিন্তা করতে হয় না। তবে একটি ব্যক্তিগত বিমান দেওয়া হয়।

যেটি করে তিনি বিশ্বের যেকোনও প্রান্তে ঘুরে বেড়াতে পারবেন। তবে তার জন্যে মিস ইউনিভার্স কর্তৃপক্ষকে জানাতে হবে। অনুমোদন নিতে হবে। তবে একটাই শর্ত থাকে যে, তিনি যেখানেই যান না কেন, মিস ইউনিভার্সের পক্ষ থেকে কিছু দাতব্য কাজে অংশ নিতে হবে। পাশাপাশি তিনি কোনও কনসার্ট, ইভেন্ট, ফ্যাশন শো, অ্যাওয়ার্ড শো, পার্টি বা সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে চাইলে সেটাও ইউনিভার্স কর্তৃপক্ষ ব্যবস্থা করে দেবে। এছাড়া মিস ইউনিভার্সের ত্বক ও ডায়েটের জন্য সবসময় তাঁর সঙ্গে একজন করে বিশেষজ্ঞ, ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট থাকবে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি